,

‘এমন বিশ্বকাপ আগে কখনো দেখিনি’

news-image

স্পোর্টস ডেস্ক:
বিশ্বের মাত্র তৃতীয় মানুষ হিসেবে খেলোয়াড় ও কোচ হিসেবে ফুটবল বিশ্বকাপ জেতার ইতিহাস গড়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ১৯৯৮ সালের বিশ্বকাপে ছিলেন ফ্রান্সের কোচ, ২০১৮ সালে ছিলেন দলের ডাগআউটে।

এমন এক কীর্তি গড়ে রাশিয়া বিশ্বকাপকে জীবনের দেখা সবচেয়ে রোমাঞ্চকর আসর হিসেবে আখ্যা দিয়েছেন ফ্রান্সের কোচ। এবারের বিশ্বকাপে ঘটেছে নানান ঘটনা, হয়েছে অদ্ভুত সব রেকর্ড। সবমিলিয়েই দেশম বলেছেন এমন বিশ্বকাপ তিনি জীবনেও দেখেননি।

ম্যাচশেষে দেশম বলেন, ‘আমি আমার জীবনে কখনো এমন বিশ্বকাপ দেখিনি বা খেলিনি। এই বিশ্বকাপে বড় দলগুলোর মোড়ক লেগে গিয়েছে এবং কাগজে কলমে ছোট দলগুলো আসলেই দুর্দান্ত খেলেছে। এবারের আসরের রক্ষণাত্মক কৌশল প্রতিপক্ষ দলকে ক্ষতি করলেও খুবই কার্যকর প্রমাণিত হয়েছে।’

এসময় দেশম আরও বলেন, ‘আমি ঠিক বলতে পারবো না এটিই বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সুন্দর আসর কি না। এবার অনেক গোল হয়েছে, অনেক রোমাঞ্চকর ম্যাচ হয়েছে। খেলার ধরন কিংবা কৌশলগত দিক থেকে রাশিয়া বিশ্বকাপ ছিলো খুবই দুর্দান্ত।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের