,

ফেয়ার প্লে ট্রফি স্পেনের

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে স্পেন, রাশিয়া অধ্যায় তারা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাইবে। কিন্তু একটা সান্ত্বনা পুরস্কার তারা পেল। ফিফার ফেয়ার প্লে ট্রফি গেছে স্পেনের কাছে।

দ্বিতীয় রাউন্ডে যেসব দল উঠেছে, তাদের মধ্যে স্পেনই সবচেয়ে কম হলুদ কার্ড দেখেছিল। পুরো টুর্নামেন্টে শুধু সার্জিও বুসকেটসই হলুদ কার্ড দেখেছেন। সব মিলে স্পেন চার ম্যাচে ফাউল করেছে মাত্র ৩২টি, আর ফাউলের শিকার হয়েছে ৫৯ বার। কেবল দ্বিতীয় রাউন্ডে যেসব দল উঠেছে, তারাই এই ট্রফির যোগ্য বলে বিবেচনা করা হয়েছে।

২০১৪ বিশ্বকাপে ফেয়ার প্লে ট্রফি উঠেছিল কলম্বিয়ার হাতে। ২০১০ বিশ্বকাপে সেটি পেয়েছিল স্পেন, তার আগের বিশ্বকাপেও সেটি স্পেন পেয়েছিল, তবে ব্রাজিলের সঙ্গে যৌথভাবে।

ফেয়ার প্লে ট্রফির জন্য প্রতি খেলোয়াড় পাবেন ৫০ হাজার ডলারের সম পরিমাণ ফুটবল সামগ্রি। স্পেনের তৃণমুল পর্যায়ের ফুটবলারদের জন্য এসব সরবরাহ করা হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের