,

এক নজরে সব বিশ্বকাপের জয়ী যারা

news-image

স্পোর্টস ডেস্ক : রাশিয়ায় শেষ হলো ফুটবলের জমজমাট লড়াই ফিফা বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে শুরু হওয়া দীর্ঘ একমাসের এ লড়াইয়ের সমাপ্তি ঘটেছে রোববার (১৫ জুলাই) ফাইনালের মাধ্যমে। মহারণে জিতে বিশ্বকাপ শিরোপা অর্জন করেছে ফ্রান্স। এটি তাদের দ্বিতীয়বারের মতো শিরোপা অর্জন। এর আগে ১৯৯৮ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল বিশ্ব শিল্প-সংস্কৃতির ধারক দেশটি।

১৯৩০ সাল থেকে এখন পর্যন্ত মোট ২১ বার বিশ্বকাপের আসর বসলেও এতে চ্যাম্পিয়ন হয়েছে মাত্র আটটি দেশ। এরমধ্যে ব্রাজিল জিতেছে ৫ বার, জার্মানি ও ইতালি ৪ বার করে। এতোদিন ধরে আর্জেন্টিনা ও উরুগুয়ের ২ বার করে বিশ্বকাপ জেতার রেকর্ড থাকলেও এবার সেটি হয়ে গেছে ফ্রান্সেরও। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপজয়ী দলের তালিকা।

২০১৮ (রাশিয়া): চ্যাম্পিয়ন ফ্রান্স, রানার্সআপ ক্রোয়েশিয়া; ফলাফল ৪-২
২০১৪ (ব্রাজিল): চ্যাম্পিয়ন জার্মানি, রানার্সআপ আর্জেন্টিনা; ফলাফল ১-০
২০১০ (দক্ষিণ আফ্রিকা): চ্যাম্পিয়ন স্পেন, রানার্সআপ নেদারল্যান্ড; ফলাফল ১-০
২০০৬ (জার্মানি): চ্যাম্পিয়ন ইতালি, রানার্সআপ ফ্রান্স; ফলাফল ১-১ খেলার পর টাইব্রেকারে ৫-৩
২০০২ (জাপান/দ. কোরিয়া): চ্যাম্পিয়ন ব্রাজিল, রানার্সআপ জার্মানি; ফলাফল ২-০
১৯৯৮ (ফ্রান্স): চ্যাম্পিয়ন ফ্রান্স, রানার্সআপ ব্রাজিল; ফলাফল ৩-০
১৯৯৪ (যুক্তরাষ্ট্র): চ্যাম্পিয়ন ব্রাজিল, রানার্সআপ ইতালি; ফলাফল ০-০ খেলার পর টাইব্রেকারে ৩-২
১৯৯০ (ইতালি): চ্যাম্পিয়ন জার্মানি, রানার্সআপ আর্জেন্টিনা; ফলাফল ১-০
১৯৮৬ (মেক্সিকো): চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্সআপ জার্মানি; ফলাফল ৩-২
১৯৮২ (স্পেন): চ্যাম্পিয়ন ইতালি, রানার্সআপ জার্মানি; ফলাফল ৩-১
১৯৭৮ (আর্জেন্টিনা): চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্সআপ নেদারল্যান্ড; ফলাফল ৩-১
১৯৭৪ (জার্মানি): চ্যাম্পিয়ন জার্মানি, রানার্সআপ নেদারল্যান্ড; ফলাফল ২-১
১৯৭০ (মেক্সিকো): চ্যাম্পিয়ন ব্রাজিল, রানার্সআপ ইতালি; ফলাফল ৪-১
১৯৬৬ (ইংল্যান্ড): চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্সআপ জার্মানি; ফলাফল ৪-২
১৯৬২ (চিলি): চ্যাম্পিয়ন ব্রাজিল, রানার্সআপ চেকোস্লোভাকিয়া; ফলাফল ৩-১
১৯৫৮ (সুইডেন): চ্যাম্পিয়ন ব্রাজিল, রানার্সআপ সুইডেন; ফলাফল ৫-২
১৯৫৪ (সুইজারল্যান্ড): চ্যাম্পিয়ন জার্মানি, রানার্সআপ হাঙ্গেরি; ফলাফল ৩-২
১৯৫০ (ব্রাজিল): চ্যাম্পিয়ন উরুগুয়ে, রানার্সআপ ব্রাজিল; ফলাফল ২-১
১৯৪৬ (হয়নি)
১৯৪২ (হয়নি)
১৯৩৮ (ফ্রান্স): চ্যাম্পিয়ন ইতালি, রানার্সআপ হাঙ্গেরি; ফলাফল ৪-২
১৯৩৪ (ইতালি): চ্যাম্পিয়ন ইতালি, রানার্সআপ চেকোস্লোভাকিয়া; ফলাফল ২-১
১৯৩০ (উরুগুয়ে): চ্যাম্পিয়ন উরুগুয়ে, রানার্সআপ আর্জেন্টিনা; ফলাফল ৪-২

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের