,

ক্রোয়েশিয়া দলের ‘১২ নম্বর সদস্য’ কে?

news-image

অনলাইন ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়েছে ক্রোয়েশিয়া। তবে শেষ হাসিটা নিজেদের করে নিতে পারলো না ক্রোয়েটরা। পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ফর্মে থাকা মদ্রিচদের গতকাল রাতে ফাইনাল ম্যাচে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে শক্তিশালী ফ্রান্স। তবে মাত্র ৪৫ লক্ষ মানুষের দেশ ক্রোয়েশিয়ার ফাইনাল খেলাটাই অবাক করেছে পুরো ফুটবল জগতকে।

ক্রোয়েশিয়ার খুবই ফুটবল প্রিয় দেশ। আর তাই জন্যই তারা আজ এই অবস্থানে। মাঠে খেলছেন এগারোজন। কিন্তু মাঠের বাইরে সেই এগারোজনের জন্য গলা ফাটাচ্ছেন ৪৫ লক্ষ মানুষ।

তবে মদ্রিচ, রাকিটিচ, পেরিসিচদের ফুটবল দক্ষতা ও ক্রোয়েশিয়ার জনসাধারণের ব্যাপক ফুটবলপ্রেম ছাড়াও আরও একটা ব্যাপার তাদের বিশ্বকাপ ফাইনালে উঠতে সাহায্য করেছে। আর সেটা হল উন্নত প্রযুক্তি। রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াই একমাত্র দল যারা ‘স্ট্যাটস এজ’ নামের এক মার্কিন প্রতিষ্ঠানের সহায়তায় প্রতি ম্যাচের খুব উন্নত বিশ্লেষণ করেছে। আর সেই বিশ্লেষণই তাদের বিপক্ষের শক্তি-দুর্বলতা সম্পর্কে বুঝতে সাহায্য করেছে।

এই বিশেষ প্রযুক্তির মাধ্যমে কোনো ম্যাচ বিশ্লেষণের আগে ৫ ঘণ্টার ‘কোডিং’ করা হয়। সেই কোডিং-এর সাহায্যেই বিপক্ষ দলের শক্তি-দুর্বলতা মেপে নেওয়া হয়। পরবর্তী ৫ ঘণ্টায় আবার সেই কোডি মিলিয়ে নেওয়া হয়। এ ছাড়া বিপক্ষ দলের ভিডিও বিশ্লেষণ তো আছেই।

নিজেদের এই অ্যাপ্লিকেশন নিয়ে সংস্থার সহ-সভাপতি ড. প্যাট্রিক লুসে বলছিলেন, ”ক্রোয়েশিয়াই আমাদের প্রথম ক্রেতা। আমাদের এই প্রযুক্তির উপর বিশ্বাস রাখার জন্য ওদের অনেক ধন্যবাদ। বিশ্বকাপ সম্প্রচারে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, তার থেকে আমাদের টেকনোলজি উন্নত। ম্যাচের পুরো চিত্র এবং কার জেতার সম্ভাবনা বেশি, আমরা প্রায় সবটাই তুলে ধরতে পারি।”

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর