,

টেস্টের র‌্যাঙ্কিংয়েও ‘হেরেছে’ বাংলাদেশ

news-image

সেই ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস জয়। বারবার ৯-১০ র‍্যাংকিংয়ে নিজেদের জায়গা বাঁচাতে হয়েছে। ২০১৮ সালে এসে নিজেদের যোগ্যতা দিয়ে ৮ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু সেই র‌্যাঙ্কিংয়ের পরের সিরিজেই আবার পতন। উইন্ডিজের বিপক্ষে চলতি আইপে সিরিজের দুটি টেস্ট শেষে ৯ নম্বরেই গিয়েই থামলেন সাকিব আল হাসানরা।

মাত্র আড়াই মাসের ব্যবধানে পুরনো অবস্থানে ফিরেছে বাংলাদেশ। যদিও আগে থেকেই বলা হচ্ছিল, উইন্ডিজ সফরে টেস্টে হারলে আবারও র‌্যাঙ্কিংয়ে জায়গা হারাবে বাংলাদেশ। বাস্তবে তাই হলো।

অ্যান্টিগা ও জ্যামাইকাতে দুটি টেস্ট ম্যাচ খেলেছেন সাকিব-মুশফিকরা। দুটিই গুটিয়ে গেছে মাত্র তিন দিনে।

অন্যদিকে দুটি টেস্ট জিতে ৮ নম্বরে উঠে এসেছে জেসন হোল্ডারের উইন্ডিজ দল। এই সিরিজের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৫। উইন্ডিজের ছিল ৭২।

জ্যামাইকা টেস্টের পর এখন স্বাগতিকদের পয়েন্ট হয়েছে ৭৭। অর্থাৎ বেড়েছে ৫ পয়েন্ট। বাংলাদেশের পয়েন্ট ৮ কমেছে। বর্তমান রেটিং পয়েন্ট ৬৭।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের