,

সাতক্ষীরা কুশখালী সীমান্তে ২৫ কেজি ভারতীয় রূপা ও অস্ত্র উদ্ধার

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কুশখালী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি ভারতীয় রূপা ও একটি এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ রবিবার ভোরে সদর উপজেলার কুশখালী সীমান্ত থেকে ওই রূপা ও অস্ত্র উদ্ধার করা হয়। তবে, বিজিবি এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি। উদ্ধারকৃত রূপার মূল্য ১৬ লাখ ৪ হাজার ২৯৫ টাকা।

কুশখালী বিওপির নায়েক সুবেদার হানিফ জানান, সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে রূপার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে ২৫টি প্যাকেট থেকে ২৪ কেজি ৯৫০ গ্রাম ভারতীয় রূপা ও একটি এয়ারগান উদ্ধার করা হয়।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ ফজলে হোসেন দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং করে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত রূপার আনুমানিক মূল্য ১৬ লাখ ৪ হাজার ২৯৫ টাকা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের