,

ভারতে ব্যাংকের শাখা খুলবে ইরান

news-image

ভারত সরকার দেশটিতে ইরানের একটি ব্যাংকের শাখা খোলার অনুমতি দিয়েছে। এর ফলে দু’দেশের মধ্যে বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সহজ হবে বলে আশা করা হচ্ছে। নয়াদিল্লি থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ভারতের অর্থমন্ত্রী পিযুষ গয়াল তার দেশে ইরানের একটি ব্যাংকের শাখা খোলার অনুমতি দিয়েছেন। এর ফলে ইরানের বিরুদ্ধে আমেরিকার সম্ভাব্য নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই ভারতের মুম্বাই শহরে ইরানের ‘পাসারগাদ’ ব্যাংকের শাখা খোলা হবে।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কিছুদিন আগে জানিয়েছিল, তারা ইরানের তিনটি ব্যাংকের কাছ থেকে শাখা খোলার আবেদন পেয়েছেন। এসব ব্যাংক হচ্ছে, ‘পাসারগাদ’, ‘পারসিয়ান’ ও ‘সামান’ ব্যাংক। ভারতে ইরানি ব্যাংকের শাখা খোলার ফলে দু’শের আর্থিক লেনদেন সহজতর হবে। ভারত ও ইরানের মধ্যে ব্যাংকিং লেনদেনের ব্যবস্থা না থাকায় গত কয়েক বছরে কাক্সিক্ষত মাত্রায় দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিময় করা সম্ভব হয়নি। ভারত ইরানের বৃহত্তম তেল ক্রেতা। পরমাণু সমঝোতা সই হওয়ার আগে ইরানকে তেলের বিনিময়ে বিভিন্ন পণ্য দিয়েছে নয়াদিল্লি। ব্যাংকিং লেনদেনের সুবিধা থাকলে ভারত থেকে ইরানে সরাসরি অর্থ আনা সম্ভব হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন।

কিন্তু সমঝোতায় সই করা বাকি পাঁচ দেশ ইরানকে এটি বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছে। তেহরান স্পষ্ট ভাষায় ওইসব দেশকে বলেছে, পরমাণু সমঝোতার আওতায় ইরানের যেসব অর্থনৈতিক সুবিধা পাওয়ার কথা ছিল ইউরোপীয় দেশগুলোকে তা নিশ্চিত করতে হবে। সূত্র: পার্সটুডে, প্রেসিটিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা