,

বাংলাদেশ-ভারত ফলপ্রসূ আলোচনা হয়েছে: রাজনাথ সিং

news-image

হিঙ্গা ইস্যুসহ ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রোববার (১৫ জুলাই) বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ কথা বলেন।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়।

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

বৈঠক শুরুর আগে রাজনাথ সিংকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

শুক্রবার (১৩ জুলাই) তিনদিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান রাজনাথ সিং। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় এসেছেন তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত ভিত্তিতে হওয়া স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রেক্ষাপটে এই সফর হচ্ছে।

২০১৬ সালের জুলাই মাসে নয়াদিল্লিতে সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা