,

আর্জেন্টিনা থেকে ছাঁটাই হলেন সাম্পাওলি

news-image

স্পোর্টস ডেস্ক
বড় আশা নিয়ে হোর্হে সাম্পাওলিকে কোচ নিয়োগ দিয়েছিল আর্জেন্টিনা। উদ্দেশ্য বেহাল দশা থেকে দলকে তুলে আনবেন তিনি। কিন্তু তা আর হয়ে উঠল না। বাছাইপর্ব কোনরকমে পার হয়ে বিশ্বকাপে উঠলেও দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। আর সেই ব্যর্থতায় সাম্পাওলিকে ছাঁটাই করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

রাশিয়ার বিশ্বকাপে নানা কারণে আলোচিত ছিলেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। বিভিন্ন কম্বিনেশনে দলকে মাঠে নামানো, সিনিয়র খেলোয়াড়দের সাথে দূরত্ব, দ্বন্দ্ব—সব মিলিয়ে দলের সাথে ভাল সময় যাচ্ছিল না চিলিকে কোপা আমেরিকা জেতানো এই কোচের। সাম্পাওলিকে ছাঁটাই করলেও ক্ষতিপূরণ বাবদ তাকে ১৪ মিলিয়ন ডলার দেবে আর্জেন্টিনা। ২ মিলিয়ন ডলার করে ৭ বছরে এ টাকা পরিশোধ করা হবে।
দেড় বছর দায়িত্ব কালে সাম্পাওলির অধীনে ১৪ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যার মধ্যে ৭টিতে জয়, ৪টি ড্র ও ৩ ম্যাচে হেরেছে তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা