,

‘বিশ্বকাপের সেরা গোলরক্ষক লরিস’

news-image

স্পোর্টস ডেস্ক:
চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত কোন ম্যাচ হারেনি বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স। তাদের এই অপরাজিত থাকার পেছনে বড় অবদান রেখেছেন গোলরক্ষক হুগো লরিস। এখনো পর্যন্ত খেলা ৬ ম্যাচের মাত্র ২টিতে গোল হজম করেছেন লরিস।

সবশেষ সেমিফাইনাল ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত গোলকিপিং করে সবার নজর কেড়েছেন ফ্রান্সের এই গোলরক্ষক। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরষ্কার ‘গোল্ডেন গ্লাভস’ জয়ের পথেও অনেকটুকু এগিয়ে গিয়েছেন তিনি।

বেলজিয়ামকে শেষ চারে আটকে দিয়ে নিজ দলকে ফাইনালে তুলেছেন লরিস। বেলজিয়াম দলে খেলেন লরিসের ক্লাব সতীর্থ টবি অ্যালডারউইয়ারল্ড। এই টবিরও একটি জোরালো শট দুর্দান্ত ক্ষিপ্রতায় ফিরিয়ে দিয়েছিলেন টটেনহাম হটস্পারে খেলা এই গোলরক্ষক।

শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় হয়েছে বেলজিয়াম। ম্যাচ শেষে ফাইনাল ম্যাচ সম্পর্কে কথা বলেন বেলজিয়ামের ডিফেন্ডার টবি। এসময় নিজের ক্লাব সতীর্থ হুগো লরিসের প্রশংসায় মেতে ওঠেন তিনি।

লরিসকে চলতি বিশ্বকাপের সেরা গোলরক্ষক উল্লেখ করে টবি বলেন, ‘রক্ষণভাগে খুব বেশি দৃঢ় ফ্রান্স। সেমিফাইনাল ম্যাচে বলের দখলে আমরাই এগিয়ে ছিলাম। কিন্তু আক্রমণে উঠে আমরা একদমই জায়গা পাইনি। আমরা সম্ভাব্য সব চেষ্টা করেছি। যদিও বা রক্ষণ ভাঙতে সমর্থ হয়েছি, তখন দেখলাম সামনে দাঁড়িয়ে লরিস!’

টবি আরও বলেন, ‘লরিস সেই ম্যাচে বেশ কিছু দুর্দান্ত সেভ করেছে। আমি যখন সেই শটটা নিলাম, তখন নিশ্চিত গোল ধরে নিয়েছিলাম। কিন্তু না! লরিস সেটি ঠেকিয়ে দিল। এটা তার অন্যতম সেরা গুণ। সে খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায় এবং বলের পজিশন বুঝতে পারে। এই বিশ্বকাপে লরিসই এখনো পর্যন্ত সেরা গোলরক্ষক।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর