,

রুটি বানিয়ে খাওয়াচ্ছেন আওয়ামী মুসলিম লীগ প্রধান!

news-image

অনলাইন ডেস্ক: আর কদিন বাদেই পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দেশটিতে বইছে নির্বাচনী হাওয়া। ভোটার টানতে নানা কৌশলে মাঠ গরম করছেন প্রার্থীরা। এমনকি একজন রাস্তায় রাস্তায় ঘুরে নিজ হাতে রুটিও সেঁকছেন। তিনি হচ্ছেন পাকিস্তানের আওয়ামী মুসলিম লীগ চেয়ারম্যান শেখ রশিদ আহমেদ।

শুধু রুটি সেঁকেই থেমে থাকেননি শেখ রশিদ। প্রচারণা বাড়াতে ওই সময় করা ভিডিও শেয়ার করেছেন নিজের টুইটারে।

ভিডিওটিতে দেখা যায়, রশিদ তার সমর্থকদের আপ্যায়নের জন্য পাকিস্তানের ঐতিহ্যবাহী তন্দুর রুটি বানাচ্ছেন। এ সময় তার রুটি বানানোর দক্ষতা দেখে উপস্থিত সবাইকে হাততালি দিতে দেখা যায়।

রশিদের মতে, প্রচারণা মানে কেবল ভোট চাওয়া নয়। নির্বাচনী এলাকায় গিয়ে কুশল বিনিময় করারও দরকার। আর সময় পেলে তাদের জন্য রুটি বানিয়ে খাওয়ানোও জরুরী বলে মনে করেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে আওয়ামী মুসলিম লীগের চেয়ারম্যান রাওয়ালপিন্ডি থেকে প্রচারণা শুরু করেছেন। তার দলের প্রতি সমর্থন বাড়ানোর জন্য তিনি রাস্তায় দাড়িয়ে বৃদ্ধদের সঙ্গেও ছবি তুলছেন। এর কিছুদিন আগে এই রাজনীতিককে বাজনার তালে তালে মোটরসাইকেল চালিয়ে প্রচারণা চালাতে দেখা গেছে।

এ নিয়ে শেখ রশিদ বলেন, ‘আমি মানুষের চারপাশে থাকতে চাই। তাদের মত হয়ে তারা যা করে তাই করতে চাই।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের