,

কারাগারে নওয়াজ-মরিয়মের সঙ্গে পরিবারের সাক্ষাৎ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজের সঙ্গে আদাইলা কারাগারে সাক্ষাৎ করেছেন তাদের পরিবারের সদস্যরা। গতকাল শনিবার রাতে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সভাপতি শাহবাজ শরিফসহ নওয়াজের মা, মরিয়মের মেয়ে মেহেরুন নিসা ও শাহবাজের ছেলে হামজা শাহবাজ তাদের সঙ্গে দেখা করেন।

এর আগে গত শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দর থেকে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রী আর তার মেয়ে মরিয়মকে গ্রেপ্তার করা হয়। পরে ইসলামাবাদ থেকে তাদের রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখানেই তাদের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়।

আজ রোববার পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, লাহোর থেকে বিশেষ বিমানে করে নওয়াজের পরিবারের সদস্যরা ইসলামাবাদ পৌঁছান। পরে জেল সুপারের কক্ষে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টার বেশি চলে এই সাক্ষাৎ পর্ব।

কারা জীবনের প্রথম দিনে দলের কোনো নেতা বা কর্মী নওয়াজ ও মরিয়মকে দেখতে যাননি। কারণ কর্তৃপক্ষ তাদের সঙ্গে সাক্ষাতের জন্য আগামী বৃহস্পতিবার ধার্য করেছে।

তবে পরিবারের সদস্যদের সঙ্গে নওয়াজ-ময়িমের বৈঠক সরকারের বিশেষ অনুমতির ভিত্তিতে হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

লন্ডনে কেনা বিলাসবহুল চারটি ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে গত ৬ জুলাই নওয়াজ শরিফ আর তার মেয়ে মরিয়মকে কারাদণ্ড দেয় পাকিস্তানের একটি আদালত। এতে নওয়াজকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদারকে এক বছরের কারাদণ্ড দেন। তিনিও এখন কারাগারে রয়েছেন। পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি কোর্ট ওই রায় দেন।

খবরে আরও বলা হয়েছে, কারাগারে ‘বি’ ক্লাস ক্যাটাগরির বন্দী হিসেবে নওয়াজ ও মেয়ে মরিয়ম সুবিধা পাচ্ছেন। তারা জেলে টিভি, এসিও বসাতে পারেন। নিতে পারেন খবরের কাগজ। এর খরচ অবশ্য তাদের নিজেদের বহন করতে হয়।

বি ক্লাসের বন্দীদের সাধারণত সশ্রম কারাদণ্ড হয় না। এরা সি ক্লাসের বন্দীদের শিক্ষায় সাহা‌য্য করে থাকেন। এ ও বি ক্লাস বন্দীদের ঘরে সাধারণভাবে একটি খাটিয়া, একটি টি পট, একটি লন্ঠন, চেয়ার, একটি তাক, কাপড়কাচার সরঞ্জাম থাকে। কয়েক বছর আগে পরিবর্তিত পাঞ্জাবের নতুন কারাবিধি অনুসরণ করে নওয়াজ-মরিয়ম এসব সুবিধা পাচ্ছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর