,

নিকের সঙ্গেই বিয়ের আভাস প্রিয়াঙ্কার!

news-image

বিনোদন ডেস্ক : বহুদিন হল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনসের সম্পর্ক খবরের শিরোনামে উঠে আসছে। নিকের ভারত সফরের পর থেকেই প্রিয়াঙ্কা-নিকের বিয়ে নিয়ে জল্পনা এখন তুঙ্গে। যদিও এই বিষয়ে প্রিয়াঙ্কা একদমই চুপ ছিলেন।

তবে শেষপর্যন্ত নিককে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা নিজেই। মেনে নিলেন নিকের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা। তবে এক্ষেত্রে নিকের ভারত সফরই যে তাদেরকে আরোও কাছাকাছি এনেছে একথাও স্পষ্ট করেছেন এই বলিউড ডিভা।

সম্প্রতি নিকের ভারত সফর নিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ”আমরা একে অপরে জানতে পেরেছি। এটা আমার ও নিক দুজনের কাছেই খুব ভালো একটা অভিজ্ঞতা।”

প্রিয়াঙ্কা আরও বলেন, ”বিয়ে কোনও মহিলাকে ছোট বা বড় কিংবা নারীবাদী করে তোলে না। আমি বিয়ে বিষয়টাকে বেশ পছন্দই করি এবং আমি বিয়ে করতেও চাই। ”

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিককে তার মা মধু চোপড়ার সঙ্গে আলাপ করিয়ে দেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয়,পরিবারের সঙ্গে একসঙ্গে গোয়াতেও ঘুরতে যান তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের