,

লর্ডসে বিরাটদের হারের লজ্জাকে ছাপিয়ে গেছে যে ঘটনা

news-image

স্পোর্টস ডেস্ক: লর্ডসে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে চলছে। এই সময় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন এক যুবক। ইন্টারনেটে সেই ঘটনা এখন ভাইরাল।

শনিবার লর্ডসের মাঠে ম্যাচের প্রথমার্ধের সময় এ ঘটনা ঘটে। ২৪ তম ওভার বল করতে যাচ্ছিলেন যুবেন্দ্র চাহাল। তখনই ম্যাচের ধারাভাষ্যকার ডেভিড লয়েড বলে উঠলেন, গ্যালারিতে বিশেষ কিছু একটা ঘটতে চলেছে।

ডেভিড লয়েডের গলার স্বরের সঙ্গেই টিভি ক্যামেরা তাক করা হল গ্যালারিতে উপস্থিত চারান গিল ও পাভান বেইনস নামের দুই ভারতীয় তরুণ তরুণীর দিকে। ছেলেটি এদিক ওদিকে তাকাচ্ছে। প্রেমিকের হঠাৎ এমন আচরণে অবাক তরুণীও। ততক্ষণে লয়েডের উত্তেজিত কণ্ঠ জানিয়ে দিয়েছে দুজনের নাম, চারান ও পাভান। মাঠে লাগানো টিভি স্ক্রিন জুড়েও এই দুই যুগল।

ততক্ষণে বিষয়টা বুঝতে কারও বাকি নেই। ব্রডকাস্টিং চ্যানেলকে আগেই বলে রেখেছেন এ তরুণ, প্রেমিকাকে চমকে দিয়ে বিয়ের প্রস্তাব দেবেন তিনি।ক্যামেরা তার দিকে ঘুরতেই হাঁটু গেড়ে বসলেন, আংটি বাড়িয়ে ধরলেন প্রেমিকার দিকে। স্ক্রিনে ভেসে উঠল ‘ডিসিশন পেন্ডিং’!

এরকম পরিবেশে বিয়ের প্রস্তাব পেয়ে অবাক এবং আনন্দিত তরুণীটি হতাশ করলেন না প্রেমিককে। লাজুক হেসে জানালেন, হ্যাঁ, তিনি বিয়েতে রাজি৷

স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন জুড়ে আবার ফুটে উঠল, সি সেইড ইয়েস। উত্তেজিত লয়েডের কন্ঠস্বর জানিয়ে দিল, সে হ্যাঁ বলেছে, সে হ্যাঁ বলেছে। চারান ও পাভান, অভিনন্দন। একটা অসাধারণ দিন!

বিরাটরা ওই ম্যাচে ৮৬ রানের ব্যবধানে ইংলিশদের কাছে হেরেছেন। কিন্তু জিতে গেছে ভারতীয় যুবক-যুবতীর প্রেমকাহিনী!

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের