,

ক্রোয়েশিয়ার ফুটবলপ্রেমীদের চোখে ‘খলনায়ক’ মদ্রিচ!

news-image

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য ফুটবল খেলে ক্রোয়েশিয়াকে ফাইনাল পর্যন্ত টেনে এনেছেন লুকা মদ্রিচ। রাতারাতি তার জনপ্রিয়তা হয়ে গেছে আকাশছোঁয়া। গোটা দুনিয়া মুগ্ধ ক্রোয়েশিয়ার এই তারকার পায়ের জাদুতে। কিন্তু জানেন কি, তার নিজের দেশ ক্রোয়েশিয়ার ফুটবলপ্রেমীদের চোখে এখনও খলনায়ক মদ্রিচ।

জানা গেছে, সুযোগ পেলেই অশ্লীল গালিগালাজে ভরিয়ে দেন মদ্রিচকে। কিন্তু যে মদ্রিচ অবিশ্বাস্য খেলে দেশকে ফাইনালে তুলেছেন, তার প্রতি এমন আচরণের কারণ কী?‌ সেই উত্তরটা পেতে গেলে পিছিয়ে যেতে হবে কয়েকটা মাস।

ক্রোয়েশিয়ার সবথেকে জনপ্রিয় ফুটবল ক্লাব দিনেমো জাগ্রেব। সেই ক্লাবের নানা আর্থিক লেনদেন থেকে ব্যক্তিগত লাভ করেছিলেন ক্রোয়েশিয়া ফুটবলের অন্যতম প্রভাবশালী ব্যক্তি জদ্রাভকো মিমিচ। গোটা দেশে হইচই ফেলে দিয়েছিল তার বিরুদ্ধে এক মামলা। শুনানিতে দোষী প্রমাণিত হন মিমিচ। আর সেই শুনানিতে আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত হিসেবে উঠে আসে লুকা মদ্রিচ ও দেজান লোভরেনের নাম। যাদের দুরন্ত পারফরমেন্সে ভর করে ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া,

দীর্ঘদিন ধরেই ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের শীর্ষকর্তা হিসেবে পরিচিত নাম মিমিচ। মদ্রিচ তার অত্যন্ত ঘনিষ্ঠ ও স্নেহধন্য হিসেবেই পরিচিত। মামলায় মদ্রিচের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ না থাকায় কোনও শাস্তি হয়নি তার। তবে একাধিকবার তাকে জেরা করা হয়, মামলায় হাজিরও হতে হয়। অভিযোগ প্রমাণিত না হলেও তার ভাবমূর্তি যে নষ্ট হয়েছে সেটা বলাই বাহুল্য।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের