,

ইউরো ট্র্যাজেডির পুনরাবৃত্তি চায় না ফ্রান্স: পগবা

news-image

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের ফাইনালে আজ মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আসরের অন্যতম ফেভারিট ফ্রান্স ও দুর্দান্ত ফর্মে থাকা ক্রোয়েশিয়া। টুর্নামেন্টের শুরু থেকেই ক্রোয়েশিয়া একের পর এক চমক দেখালেও ধারাবাহিকভাবে পারর্ফম করেই ফাইনালে পৌঁছেছে ফ্রান্স। গ্রুপপর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত কোন ম্যাচই হারেনি লা ব্লুজ’রা।

তবে শিরোপার মহারণ শুরুর আগে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ফরাসিরা অত্যান্ত সতর্ক রয়েছেন। নেপথ্যে ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার। দুর্দান্ত খেলেই সেবার শিরোপার ইউরোর লড়াইয়ের শিখরে উঠে এসেছিল ফরাসিরা। তবে ফাইনাল লড়াইয়ে অপেক্ষাকৃত দুর্বল পর্তুগালের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সাবেক চ্যাম্পিয়নদের।

অতি আত্মবিশ্বাসের কারণেই সেই ফাইনালটি কাল হয়ে দাঁড়িয়েছিল ফ্রান্সের জন্য। তাই রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই একই ভুল আর করতে চাচ্ছে না ’৯৮ চ্যাম্পিয়নরা।

পর্তুগালের বিপক্ষে সেই হারের তেতো স্বাদ পাওয়া সদস্য পল পগবা। রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তিনি বলেন, ফাইনালে হারের জ্বালা সওয়া কতটা কঠিন তা খুব ভালো করেই জানি। এটা খুবই পীড়াদায়ক। তাই আমরা সতর্কতা অবলম্বন করেছি। মসৃণভাবে টুর্নামেন্ট শেষ করতে চাই। তাদের হালকাভাবে নেয়ার কোনো উপায় নেই।

এ সময় তিনি আরও বলেন, ইউরোতে যে ভুল করেছি, তা করতে চাই না। কাজ হয়ে গেছে এমনটি ভাবার কোনো কারণ নেই। সেবার সেমিফাইনালে জার্মানিকে হারিয়েই ধরে নিয়েছিলাম শিরোপা জিতে গেছি। পরবর্তীতে কী হয়েছে, দেখেছেন। এবার আর সেই ভুলের পুনরাবৃত্তি ঘটাতে চাই না।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের