,

সশস্ত্র যুদ্ধের ময়দান থেকে ফুটবল যুদ্ধে আসা এক বীরের গল্প

news-image

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ শুরুর আগে বিশেষজ্ঞদের ধারণাতেও ছিলো না ক্রোয়েশিয়া নামক একটা দেশ ফাইনাল খেলবে। সব যদি কিন্তু মারপ্যাচ চুকিয়ে বিশেষজ্ঞদের ভুল প্রমাণ করে ফাইনালে ক্রোয়েশিয়া। কুলিনদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিশ্ব ফুটবলের ফাইনালে উইরোপের ছোট্ট দেশটি। আর তাদের ফাইনালে তোলার সবচেয়ে বড় কারিগর লুকা মদ্রিচ। তার নৈপুন্যে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে ফাইনালে ক্রোয়েশিয়া।

ক্লাব ফুটবলের হয়ে মডরিচ সব জিতেছেন। এখন চাই বিশ্বকাপের সোনালী ট্রফি। সেই লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে চলছে মডরিচের দল। অথচ মডরিচ এই পর্যায়ে না-ও আসতে পারতেন। তার বাল্যকাল ছিল দুঃস্বপ্নের মতো। ক্রোয়েশিয়ায় স্বাধীনতা অর্জনের সময় জাদারে অবস্থিত শরণার্থী হোটেলে আশ্রয় নিতে হয়েছিল তার পরিবারকে। ২৭ বছর আগের সেই হোটেল এখনকার মতো আধুনিক ও সুযোগ-সুবিধা ছিল না। সার্বিয়ান আর্মিরা ঘিরে ছিল সেই এলাকা। মডরিচের দাদাকে তারা ঠান্ডা মাথায় হত্যা করেছিল। এমন দিনের মধ্য দিয়ে বর্তমান সময়ের সেরা এই মিডফিল্ডারকে যেতে হয়েছে।

‘আমার যেটা সবচেয়ে বেশি মনে পড়ে সেটা হলো আমরা সব সময় ভয়ের মধ্যেই থাকতাম। মডরিচের জাদারে থাকা অবস্থায় সেখানকার স্থানীয় কোচ টমিস্লাভ বেসিক সে সময়ের ভয়াবহতার কথা তুলে ধরেন এভাবেই, ‘হাজার হাজার গ্রেনেড, চারপাশের পাহাড় থেকে গুলি বর্ষিত হতো, এমনকি সেগুলো মাঠেও পড়ত, সব সময় আশ্রয়ের জন্য আমাদের দৌড়াতে হতো। ফুটবল ছিল বাস্তবতা থেকে আমাদের লুকিয়ে থাকার একমাত্র সম্বল।’

মডরিচ ইতিবাচকভাবে দেখেন জীবনকে। না হলে কি আর এত দূর আসা যায়! তার মতে, ‘আমাদের অভিভাবক আমার বোনেরা আর আমি যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারি, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। যদিও যুদ্ধ ও শরণার্থী অবস্থায় থাকা, এমন পরিবেশের মধ্য দিয়ে জীবনে যেতে হয়েছে, আমার একটা স্বাভাবিক শৈশব ছিল অন্য আর দশটা শিশুদের মতো।’

যুদ্ধের মাঠ থেকে নেমেছেন ফুটবলের মাঠে। প্রতিপক্ষের জন্য ত্রাসের এক নাম লুকা মডরিচ। টটেনহামের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে খেলেছেন দুর্দান্ত। রিয়াল মাদ্রিদের যোগ দেওয়ার পর থেকে বিশ্বের অন্যতম তো বটেই, অনেকের মতে এখনকার সেরা মিডফিল্ডার তিনি। এখন জাতীয় দলের হয়ে নিজেকে প্রমাণ করার সময়। আর মাত্র একটি ম্যাচ। যুদ্ধ থেকে বেঁচে ফেরা সেই শিশুটির হাতে ফুটবল বিশ্বকাপের ট্রফিটি উঠলে, অসাধারণ একটি ঘটনাই হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর