,

পাথরবোঝাই ঠেলাগাড়ি টেনেছে মেসি: ম্যারাডোনা

news-image

রাশিয়া বিশ্বকাপের সফরটা মোটেও ভালো ছিল না আর্জেন্টিনার জন্য। আসরের অন্যতম ফেভারিট লিওনেল মেসির দল দ্বিতীয় রাউন্ডেই বিদায় জানায় রাশিয়াকে। বলাই বাহুল্য, অনেক স্বপ্ন ও প্রত্যাশার চাপ নিয়েই টুর্নামেন্টে এসেছিল টিম আর্জেন্টিনা। ধারণা করা হচ্ছে, এটিই হয়তো মেসির শেষ বিশ্বকাপ। তাই বিশ্বকাপের আসর থেকে আর্জেন্টিনার বিদায়ের সাথে সাথেই সামনে আসে নানা গুঞ্জন-আলোচনা।

এদিকে, রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডের মতোই নিষ্প্রভ ছিলেন মেসি। তবে সবাইকে বিচারের কাঠগড়ায় তুললেও মেসির সমালোচনা করতে নারাজ আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। মেসি তার সতীর্থদের কাছ থেকে কোনো সাহায্য পাননি বলেই মনে করেন তিনি।

ভেনেজুয়েলায় এক টেলিভিশন অনুষ্ঠানে এই কিংবদন্তি বলেন, আর্জেন্টিনা চায় মেসি একাই সব করে দিক। মেসি যখন বিগলিয়া কিংবা এনজো পেরেজকে পাস দিয়েছে তখন উল্টোপাশ থেকে কোনো সাহায্যই পায়নি। পাথরবোঝাই ঠেলাগাড়ির টানতে হয়েছে মেসিকে।

ম্যারাডোনা আরও বলেন, আমি ডেভিড সুকারের সঙ্গে সাক্ষাৎ করেছি, সেভিয়ায় সে আমার সতীর্থ ছিলো। তিনি এখন ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশনের কর্তা। তার সঙ্গে খেলোয়াড়দের অসাধারণ সুন্দর সম্পর্ক। খেলোয়াড়দের সবার কথা চিন্তা করেই তারা পরিকল্পনা সাজায়, যার ফলে তারা এখন ফাইনালিস্ট।

এছাড়া বারবার কৌশল বদলানোয় আর্জেন্টিার কোচ সাম্পাওলিরও তীব্র সমালোচনা করেন ম্যারাডোনা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের