রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিল স্ত্রী!

news-image

গোপনে তৃতীয় বিয়ে করায় ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ জুলাই) দিবাগত রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা দক্ষিণ চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত স্বামীর নাম মোবারক হোসেন (৩৫)।

আহত মোবারক হোসেন রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের আবুল ফজলের ছেলে এবং অভিযুক্ত কোহিনুর বেগম কুমিল্লা জেলার বরুড়া থানার সাকচর গ্রামের আবুল হোসেনের মেয়ে।

এ সম্পর্কে চরবংশী হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমগীর হোসেন জানান, প্রায় ১৫ বছর আগে মোবারক হোসেন কুমিল্লা শহরে একটি হোটেলে চাকরি করার সুবাধে সেখানেই প্রথম স্ত্রীকে বিয়ে করে। তবে বিয়ের দুই বছরের মাথায় তাকে তালাক দিয়ে কোহিনুরকে দ্বিতীয় বিয়ে করেন। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। এর মধ্যে নিজ গ্রামে এসে ১৮ দিন আগে এক কিশোরীকে তৃতীয় বিয়ে করেন মোবারক।

কোহিনুর তার স্বামীর তৃতীয় বিয়ের কথা জানতে পেরে সন্তানসহ তার বাবাকে নিয়ে বৃহস্পতিবার (১২ জুলাই) রাতে মোবারকের বাড়িতে আসেন। রাতেই তাদের উভয়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া ও মারধর হয়। একপর্যায়ে মোবারকের পরিবারের হস্তক্ষেপে উভয়পক্ষ শান্ত হয়ে রাতে ঘুমিয়ে পড়লে কোহিনুর মোবারকের কক্ষে গিয়ে ধারালো ব্লেড দিয়ে গোপনাঙ্গ কেটে ফেলে। এতে প্রচুর রক্তক্ষরণ হলে মোবারককে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মোবারক হোসেনকে কর্তব্যরত চিকিৎসক নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

অভিযুক্ত কোহিনুর বেগম বলেন, তাকে বিয়ের ভরণ-পোষণ কিংবা কোন খোঁজখবরই রাখত না তার স্বামী মোবারক। দুই সন্তান নিয়ে খুব কষ্টে সংসার চলতো তাদের। এরই মধ্যে অনুমতি ছাড়াই তৃতীয় বিয়ে করেছে তার স্বামী। তাই বাধ্য হয়ে এ ঘটনা ঘটান বলে জানান তিনি।

রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাটি মর্মান্তিক। ফাঁড়ি থানার অফিসারের মাধ্যমে কোহিনুরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ