,

১০ দিন ধরে পরিত্যাক্ত বাড়িতে প্রেমিক-প্রেমিকা, এরপর…

news-image

দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্কের জেরে গত ৪ জুলাই বাড়ি থেকে পালিয়ে যায় কক্সবাজারের পেকুয়ার জেএমসি স্কুলের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র আরমান (১৭) এবং শিলখালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল নাঈমা (১৭)। তারা গিয়ে উঠেছিল পেকুয়া সদর ইউনিয়নের গোয়াখালী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে।

আজ শুক্রবার দুপুরে ওই পরিত্যক্ত বাড়ি থেকে তাদের আটক করে পেকুয়া থানায় নিয়ে আসে পুলিশ।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান বলেন, গত ৪ জুলাই সন্ধ্যায় শিলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) মুন্সীপাড়া গ্রাম থেকে নাঈমাকে অপহরণ করা হয়েছে-এমন একটি এজাহার নিয়ে আজ সকালে থানায় আসেন তার মা নিলুফা আকতার। এজাহার পেয়ে বাদীর দেখানো জায়গা থেকে দুজনকেই হেফাজতে আনা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, আরমানের সঙ্গে নাঈমার প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু দুজনই অপ্রাপ্ত বয়স্ক। এই কারণে তাদের পুলিশ হেফাজতে আনা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য প্রথমে নাঈমাকে কক্সবাজার সদর হাসপাতালে ও পরে আদালতে পাঠানো হবে।

ওসি আরও বলেন, বয়সের কারণে ছাত্রীর মায়ের করা এজাহারের অভিযুক্ত হিসেবে আটক আরমানকে আদালতে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের