,

সুন্দরীকে দেখানো বারণ!

news-image

খেলা চলার ফাঁকে গ্যালারিতে সুন্দরী বা আবেদনময়ী কোনো নারী সমর্থকের দিকে টিভি ক্যামেরা জুম করে ধরার প্রবণতা ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাইনালে না-ও দেখা যেতে পারে। ফিফা বিশ্বকাপের ব্রডকাস্টারদের ‘লিঙ্গ বৈষম্যমূলক’ এই চর্চা বন্ধ করতে বলেছে।

ফাইনালের আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা এ তথ্য জানায়। ফিফার কর্মকর্তা ফেদেরিকো আদ্দিয়েচি জানান, বিশ্বকাপে গ্যালারিতে থাকা নারী সমর্থকদের এভাবে উপস্থাপন করা দূর করতে হস্তক্ষেপ প্রয়োজন ছিল।

ম্যাচ সম্প্রচারের সময় শুধু নারী সমর্থকদের ‘কাটঅ্যাওয়ের’ ব্যবহার বন্ধের জন্য ফিফা আনুষ্ঠানিক নীতিমালা করবে কি না- এমন প্রশ্নের জবাবে ফেদেরিকো জানান, ফিফার বর্তমান অবস্থান একটি স্বাভাবিক বিবর্তন।

এদিক দিয়ে রাশিয়া বিশ্বকাপের ব্রডকাস্টাররা চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপের চেয়ে কিছুটা উন্নতি করেছে। রাশিয়া বিশ্বকাপের সময় যখনই এরকম কোনো সুস্পষ্ট ঘটনা সামনে এসেছে, ফিফা হস্তক্ষেপ করেছে। ফিফা আশা করছে, ভবিষ্যতের টুর্নামেন্টগুলোয় বিশ্বজুড়ে কোটি কোটি টেলিভিশন দর্শক স্টেডিয়ামের নারী সমর্থকদের আরও সম্মানজনক উপস্থাপন দেখতে পাবে। ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে