,

বিশ্বকাপ চ্যাম্পিয়ন সহ কোন দল কত টাকা পাবে?

news-image

বিশ্বকাপের প্রতিটি পর্বে বিজয়ী এবং পরাজিত দলগুলোকে অর্থমূল্য পুরস্কার হিসেবে দিয়ে থাকে ফিফা। রাশিয়া বিশ্বকাপেও এর ব্যত্যয় ঘটেনি। বরং বেড়েছে টাকার অংক।

রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে গত বছরের অক্টোবরে ফিফা জানিয়েছিল ২০১৮ বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য হবে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। আর এই পুরস্কারের অর্থ অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার দেওয়া সেই তথ্যানুযায়ী বিশ্বকাপের মূলপর্বে সুযোগ পাওয়া ৩২টি দল খরচ হিসাবে প্রায় ১০ কোটি ২৮ লাখ টাকা করে পাবে।

রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে যেসব দল বাদ পড়েছে, তারা বাড়তি পাবে ৮ মিলিয়ন মার্কিন ডলার। আর নকআউট পর্বে খেলে যে দলগুলো বাদ পড়েছে, তারা পাবে প্রায় ৮২ কোটি ২৫ লাখ টাকা করে।

কোয়ার্টার ফাইনালে খেলে বাদ পড়ে যাওয়া- ব্রাজিল, উরুগুয়ে, রাশিয়া, সুইডেন পাবে প্রায় ১০৯ কোটি ৬৮ লাখ টাকা করে।

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়ে স্থান নির্ধারণী খেলায় বেলজিয়াম ও ইংল্যান্ডের মধ্যে যারা চতুর্থ হবে, তারা পাবে ১৫০ কোটি টাকা। আর যারা তৃতীয় হবে তারা পাবে প্রায় ১৬৪ কোটি টাকা।

১৫ জুলাই রাশিয়া বিশ্বকাপের ফাইনালে খেলবে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ফাইনালে যারা হেরে যাবে, সেই রানার্সআপ দল পাবে ১৯১ কোটি ৬০ লাখ টাকা প্রায়। আর যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে ২৬০ কোটি ৬২ লাখ টাকা।

এ জাতীয় আরও খবর

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা