,

অপুষ্টিতে ভুগছে উত্তর কোরিয়ার বেশিরভাগ শিশু: জাতিসংঘ

news-image

উত্তর কোরিয়ার ৫ জন শিশুর মধ্যে ১ জনই অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছেন পিয়ংইয়ং সফররত জাতিসংঘ প্রতিনিধিদল।

কোরিয়া সফরের প্রথম দিন শেষে টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সেক্রেটারি জেনারেল মার্ক লোকোক বলেন, ‘এখানে মানবিক সাহায্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। গ্রাম এলাকার অর্ধেকেরও বেশি শিশু পরিস্কার পানি এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা পায় না।’

এই সফরে লোকোক উত্তর কোরিয়ার হেড অব স্টেট কিম ইয়ং চোল এবং স্বাস্থ্যমন্ত্রী জাং জুন সাং এর সঙ্গে দেখা করেন। স্থানীয় হাসপাতাল পরিদর্শন করে লোকোক বলেন, এখানে ১৪০ জনের মত যক্ষ্মারোগে আক্রান্ত কিন্তু মাত্র ৪০ জনের জন্য প্রয়োজনীয় ঔষধ আছে। এছাড়া দেশটির বেশিরভাগ হাসপাতালেই চিকিৎসা ও ঔষধ সামগ্রীর ব্যাপক ঘাটতি রয়েছে।

দেশটিতে মানবিক সাহায্য বৃদ্ধির প্রচারণার অংশ হিসেবে যাওয়া এই সফরে তিনি অধিকারকর্মীদের উত্তর কোরিয়ার পরিস্থিতি উন্নয়নে সাহায্য করার আহ্বান জানান। জাতিসংঘ জানায়, ‘এই অঞ্চলের ৬ মিলিয়ন মানুষের স্বাস্থ্য, পানি, স্যানিটেশন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য ১১১ মিলিয়ন অর্থ প্রয়োজন। ইতোমধ্যেই তহবিলের অভাবে জাতিসংঘ কিন্ডারগার্ডেনে নিউট্রেশন সহায়তা বন্ধ করতে বাধ্য হয়েছে।’

পারমাণবিক অস্ত্র এবং ব্যালেস্টিক মিসাইল তৈরি ও উন্নয়নের জন্য দশকব্যাপী উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা রয়েছে। মানবিক সাহায্য এর অর্ন্তগত না হলেও কর্তৃপক্ষ বলছে, বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে দেশটিতে এই সাহায্য পৌঁছাতেও বিলম্ব হচ্ছে। গার্ডিয়ান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর