,

আমরাই জিতবো বিশ্বকাপ : ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

news-image

স্পোর্টস ডেস্ক : ‘আসছে ১৫ জুলাইয়ের ফাইনাল বিশ্বকাপ জিতবো আমরা। আমাদের হাতে উঠবে ফুটবল বিশ্বকাপ ট্রফি’ এমনটাই ভবিষ্যৎবাণী করলেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার।

‘ন্যাটো’ সামিটে যোগ দিতে আসা ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট গ্র্যাবার আজ এসব কথা বলেন।

ক্রোয়েশিয়া গতকাল ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ওঠে।

তিনি আরও বলেন, আমরা গতকাল অনেক রাত অবধি ‘ইংল্যান্ড-ক্রোয়েশিয়া’ ম্যাচ দেখেছি। ম্যাচ শেষে অনেক উল্লাস-নাচানাচি করেছি। এজন্য আজ ন্যাটো সামিটে যোগদান করতেও দেরি হয় আমার।

গ্র্যাবার ন্যাটো বৈঠকে ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে একই টেবিলে বসেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি তুলতে দেখা যায় গ্র্যাবারকে।

এর আগেও ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেন নিজ দলের জার্সি পরে স্টেডিয়ামে হাজির হয়ে। এবং দলের গোল দেখার পর উল্লাসে নেচে।

সেদিন ছিল রাশিয়া-ক্রোয়েশিয়া ম্যাচ। একই ‘ভিআইপি’ বক্সে বসে গ্র্যাবার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেখছিলো খেলা। গ্র্যাবার উল্লাস করছিলেন কিন্তু পুতিন ছিলেন বিমর্ষ। পুতিনের রাশিয়া সেদিন ট্রাইব্রেকারে ৪-৩ গোলে হেরেছিল ক্রোয়েশিয়ার কাছে।

আগামী ১৫ জুলাই বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া। এখন দেখা যাক ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবাবের ভবিষ্যৎবাণী কতখানি সত্য হয়!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা