,

রাজনীতির ময়দানে রীতেশের আগমন

news-image

বাবা পরপর দুই বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। কংগ্রেসের জনপ্রিয় নেতা তো ছিলেনই, ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। বিলাস রাও দেশমুখ নামটা বললে এখনও মহারাষ্ট্রের বাসিন্দারা স্মৃতিচারণায় মেতে ওঠেন। বাবার সে পথ কখনও অনুসরণ করেননি রীতেশ দেশমুখ।

বরং গ্ল্যামার জগতে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কেবল হিন্দি সিনেমাই নয়, মারাঠি ছবিতেও নিজের প্রভাব বিস্তার করেছেন রীতেশ।

তবে রক্তের টান শেষপর্যন্ত বোধহয় তার পক্ষেও উপেক্ষা করা সম্ভব হল না। সূত্রের খবর, মানলে এবার পারিবারিক ঐতিহ্য মেনে রাজনীতির ময়দানে নামতে যাচ্ছেন অভিনেতা।

অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দানে আসা নতুন ঘটনা নয়। এখনও সংসদে বিরাজমান জয়া বচ্চন, হেমা মালিনী, পরেশ রাওয়াল, শত্রুঘ্ন সিনহারা। জনস্বার্থে কাজ করার পাশাপাশি অভিনয়ও বেশ চালিয়ে যাচ্ছেন তারা।

তবে রীতেশের রাজনীতির ময়দানে আসার খবর মহারাষ্ট্রের রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, তার পরিবার মহারাষ্ট্রের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ। এতদিন বাবার বিলাস রাও দেশমুখের ফেলে যাওয়া কাজের দায়িত্ব সামলেছিলেন বড়ছেলে অমিত দেশমুখ।

এবার ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চান রীতেশও। লাতুরের প্রতি আলাদা আনুগত্য রয়েছে দেশমুখ পরিবারের। শোনা যাচ্ছে, সেখান থেকেই ২০১৯ লোকসভা নির্বাচনে লড়বেন রীতেশ।

হিন্দি সিনেমার থেকেও মারাঠি সিনেমায় বেশি সম্মান কুড়িয়েছেন রীতেশ। মহারাষ্ট্রের বাসিন্দারাও তাকে ঘরের ছেলেই মনে করেন। সেক্ষেত্রে যদি কংগ্রেসের হয়ে রীতেশ লোকসভায় লড়েন, তা বিরোধী দলের বাড়তি লাভ হবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

তবে তা বলে সিনেমা ছাড়ছেন না রীতেশ। ইতিমধ্যেই ‘টোটাল ধামাল’-এর জন্য শুটিং চলছে। আবার ‘হাউসফুল ফোর’-এও রয়েছেন অভিনেতা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা