,

পম্পেও যখন পিয়ংইয়ং কিম তখন আলুক্ষেতে!

news-image

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি উত্তর কোরিয়া সফরে গেলে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে তার সাক্ষাত হয়নি। হোয়াইট হাউজের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলছেন কিম জং উন তখন একটি আলুর খামার পরিদর্শনে ব্যস্ত সময় কাটান। সুতরাং মাইক পম্পেও উত্তর কোরিয়া সফরের সময় কিমের ডান হাত বলে বিবেচিত ও উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান কিম ইয়ং কোলের সঙ্গে সাক্ষাত করেই দুধের সাধ ঘোলে মেটাতে হয়।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরে জানায় কিম জং উন জানঘুং আলু খামারে চাষীদের দিকনির্দেশনা দিতে ব্যস্ত ছিলেন। চীনের সঙ্গে উত্তর কোরিয়ার সীমান্তে ওই খামারটি অবস্থিত। কিম কৃষকদের বলেন তাদের উচিত উচ্চ ফলনশীল আলুর চাষ করা। এমনকি কিম এমন আলু চাষের তাগিদ দেন তা যেন খেতে সুস্বাদু হয়।

অবশ্য মাইক পম্পেও উত্তর কোরিয়ায় তার তিন দিনের সফরকে ফলপ্রসূ বলেই মন্তব্য করেছেন।

ইন্ডেপেনডেন্টকে তিনি বলেন, পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তার উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে। পরবর্তী করণীয় সম্পর্কে কথা হয়েছে। অবশ্য পম্পেও’এর সফরকে উত্তর কোরিয়ার সরকারি বার্ত সংস্থা শেষ পর্যন্ত গ্যাংস্টারের সঙ্গে তুলনা করে বলে, যুক্তরাষ্ট্র তা করলে ভুল করবে। এ ব্যাপারে পম্পেও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে নিরস্ত্রীকরণের জন্যে পরবর্তী পদক্ষেপগুলো যদি গ্যাংস্টারের সঙ্গে তুলনা করা হয় তাহলে বিশ্বই গ্যাংস্টার। স্পুটনিক

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা