,

বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র জরিপ, কোটা সংস্কারের পক্ষে ৯৪, বিপক্ষে ৬ ভাগ মানুষ

news-image

কোটা সংস্কারের পক্ষে দেশের ৯৪ ও বিপক্ষে ৬ ভাগ মানুষ রয়েছে বলে বেসরকারি প্রতিষ্টান বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্রেরের এক জরিপে এই তথ্য জানানো হয়েছে। সংগঠনটির সহকারি সমন্বয়ক মোহাইমিন লায়েছ এক ইমেল বার্তায় এতথ্য জানিয়েছে।

বার্তায় জানানো হয়, বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র তার অফিসিয়াল ফেসবুক পেজে গত ৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ‘আপনি কি মনে করেন সরকারী চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার প্রয়োজন’ শীর্ষক একটি জরিপ পরিচালনা করে। জরিপে হ্যাঁ বা না ভোট দিয়ে মতামত জানানোর ব্যবস্থা ছিল। ওই জরিপে ১১৭২ জন মানুষ মতামত দেন। জরিপের ফলাফল অনুযায়ী ৯৪ ভাগ মানুষ সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ এবং ৬ ভাগ মানুষ সংস্কারের বিপক্ষে ‘না’ ভোট দিয়েছেন।

বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র ট্রাষ্ট আইনে নিবন্ধিত,অলাভজনক, স্বেচ্ছাসেবী গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশের সমাজ-অর্থনীতি-প্রতিবেশ-রাজনীতি-ইতিহাস-সংস্কৃতি ইত্যাদি বিষয়ে নীতিনির্ধারণী গবেষণা,সামাজিক সংলাপ,প্রকাশনা,সামাজিক শিক্ষা ইত্যাদির মাধ্যমে এমন একটা বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে আমরা কাজ করে চলেছি, যেবাংলাদেশের সমাজ-রাষ্ট্র হবে গভীরভাবে গণতান্ত্রিক এবং ন্যায়বিচারের উপর প্রতিষ্ঠিত।

কেন্দ্রের কার্যক্রমের মধ্যে রয়েছেঃ গবেষণা ও সংলাপ;নথিকরণ ও বহুশাস্ত্রীয় প্রদর্শনী;তথ্যচিত্রনির্মান;বক্তৃতা সিরিজ;আলোচনা/সেমিনার,সম্মেলন ; সাময়িক পত্র/জার্নাল প্রকাশনা; বই/পুস্তক/পুস্তিকা প্রকাশনা ইত্যাদি।

বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্রের ফেসবুক পেজঃ https://www.facebook.com/cbsbd/

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর