,

বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ছিল বাংলাদেশের মাত্র ৩ ধাপ উপরে!

news-image

ইংল্যান্ডকে হারিয়ে চলতি রাশিয়া বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। ১৫ জুলাই, রবিবার ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে দলটি। ফিফা র‍্যাঙ্কিংয়ে ক্রোয়েশিয়ার অবস্থান ২০ নম্বরে। অথচ ১৯৯৩ সালের আগস্টে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে যখন বাংলাদেশের র‌্যাঙ্কিং ছিল ১২০, এই ক্রোয়েশিয়ার অবস্থান তখন ছিল ১১৭। অর্থাৎ, মাত্র ৩ ধাপ এগিয়ে ছিল ক্রোয়েশিয়া।

তবে এরপর বাংলাদেশ এগিয়েছিল। একই বছরের ডিসেম্বরে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১১৬ এবং ক্রোয়েশিয়ার অবস্থান ছিল ১২২-এ। আর ১৯৯৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত র‌্যাঙ্কিয়ে লাল-সবুজ ছিল ১১৫ অবস্থানে।

গেল ২৫ বছরে ৯৭ ধাপ এগিয়েছে ক্রোয়েশিয়া। অথচ বাংলাদেশের অবস্থান এখনো তলানিতে। এখন তাদের অবস্থান ১৯৪ নম্বরে, যেখানে ফিফার সদস্যই আছে ২০৬ পর্যন্ত।

যেখানে পিছিয়ে পড়া দলগুলো ক্রমে এগোচ্ছে, সেখানে একসময় তরতর করে এগোতে থাকা বাংলাদেশ ফুটবল দল পালের উল্টো দিকে হাওয়া দিয়ে পেছনের দিকেই যাচ্ছে।

ক্রোয়াশিয়া শুরুতে যুগোস্লাভাকিয়ার অংশ ছিল। ১৯৯১ সালে স্বাধীন হয় তারা। ক্রোয়েশিয়া স্বাধীন হওয়ার পর থেকে রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত মোট পাঁচবার বিশ্বকাপের মূল পর্বে খেলেছে। যেখানে বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হলেও এখন পর্যন্ত বিশ্বকাপের বাছাই পর্বই পার করতে পারেনি। কখনো সেরা ৮০ দলের মধ্যেও জায়গা করতে পারেনি।

সূত্র: ফিফা.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা