,

হাঙরের হামলা থেকে প্রাণে বাঁচলেন ক্যাটারিনা

news-image

ইনস্টাগ্রামের জনপ্রিয় মডেল ফ্লোরিডার ক্যাটারিনা (১৯) অল্পের জন্য হাঙরের হামলা থেকে বেঁচে ফিরেছেন।

সম্প্রতি প্রেমিকের সঙ্গে মিয়ামিতে ছুটি কাটাতে গিয়েছিলেন ক্যাটারিনা। ভেবেছিলেন, ওখানেই সব প্রয়োজনীয় ফটোশুট সেরে নেবেন। শুরুও করেছিলেন। কিন্তু হঠাৎ করেই ঘটলো দুর্ঘটনা।


ক্যাটারিনার হাতে হাঙর কামড় দিয়ে দাঁত বসিয়ে দিয়েছে। ছবি: সংগৃহীত
ফটোশুটের জন্য পানিতে নেমে কিছুক্ষণ সাঁতার কাটছিলেন ক্যাটারিনা। এ সময় হুট করে একটি হাঙর তাকে আক্রমণ করে। হাঙরটি ক্যাটারিনার হাতে কামড় দিয়ে তাকে পানির নীচে টেনে নিয়ে যেতে শুরু করে। এ সময় ক্যাটারিনা যন্ত্রণায় ছটপট করতে শুরু করলে, সঙ্গে সঙ্গে তার প্রেমিক পানিতে নেমে তাকে উদ্ধার করেন।


হাসপাতালে ক্যাটারিনা। ছবি: সংগৃীত
এক সাক্ষাৎকারে ক্যাটারিনা জানান, হঠাৎ করে একটি হাঙর তার হাতে কামড় দেয়। তিনি বুঝতে পারেন, হাঙরের দাঁত তার হাতের চামড়া ভেদ করে ভেতরে বসতে শুরু করেছে। এক পর্যায়ে তার পুরো হাত হাঙরের মুখে চলে যেতে শুরু করে বলে অনুভবও করেন ক্যাটারিনা। এরপর কোনোমতে হাঙরের মুখ থেকে নিজেকে উদ্ধার করলে, তার বয়ফ্রেন্ড গিয়ে তাকে পানির উপরে তুলে নিয়ে আসেন।

চিকিৎসকরা ধারণা করছেন, ক্যাটারিনার হাতে এখনো হাঙরের দাঁতের দু’এক টুকরা থাকতে পারে। তাই উপযুক্ত চিকিৎসা না হলে, যে কোনো সময় তা সংক্রমণ হয়ে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা