,

দরকারে এক পা দিয়েই ফাইনাল খেলব: রাকিটিচ

news-image

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। এ নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটল ক্রোয়াটরা। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঝমাঠের দক্ষ সৈনিক ইভান রাকিটিচকে খুবই দরকার ছিল তাদের। সেই দাবিও মিটিয়েছেন তিনি।

কিন্তু আপনি কী জানেন? অন্য কারো পক্ষে হয়তো সেই চাহিদা পূরণ করা সম্ভব হতো না। ১০২ ডিগ্রি জ্বর নিয়ে দায়বদ্ধতা পূরণ করেছেন রাকিটিচ। এ অবস্থাতেই গোটা মাঠ দাপিয়ে বেড়িয়েছেন ক্রোয়েশিয়ার সাফল্যের অন্যতম চাবিকাঠি।

বিষয়টি জানিয়েছেন খোদ রাকিটিচই।তিনি বলেন, গত রাতে আমার গায়ে জ্বর ছিল ১০২ ডিগ্রি ফারেনহাইট। কোথাও বের হতে পারিনি। কারো সঙ্গে সেভাবে যোগাযোগ করতে পারিনি। বিছানায় শুয়ে সেমিফাইনালে খেলার মতো শক্তি সঞ্চয় করেছি। তবে ভেবে ভালো লাগছে, আমার কষ্ট বৃথা যায়নি।

আগামী ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফাইনালি লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এটা অবশ্যই ক্রোয়াটদের জন্য সুবর্ণ সুযোগ-রূপকথার গল্প লেখার। তা লিখতে বদ্ধপরিকরও ৩০ বছর বয়সী মিডফিল্ডার, ফাইনালে খেলতে আমি মুখিয়ে আছি। শিরোপা নির্ধারণী ম্যাচে এক পা বাদ দিয়েও যদি আমাকে খেলতে হয়, তবু খেলব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা