,

পরকীয়ার জেরে প্রেমিকের স্ত্রী-কন্যার হাতে লাঞ্ছিত চিত্রনায়িকা

news-image

বিনোদন ডেস্ক:
পরকীয়া প্রেমের জের ধরে মারধরের শিকার হয়েছেন ঢাকাই ছবির নবাগতা চিত্রনায়িকা রাকা বিশ্বাস। শাহীন নামে এক ব্যক্তিকে ভালোবাসতেন রাকা। সেই শাহীন বিবাহিত। এক বছর ধরে তাদের পরকীয়া চলছিল।

আর এই কারণে শাহীনের স্ত্রী-কন্যা দ্বারা মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

গতকাল বুধবার রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে নির্যাতনের চিহ্ন সম্বলিত কয়েকটি ছবিসহ একটি স্ট্যাটাস দেন রাকা। এতে তিনি লিখেছেন, ‘এইভাবে নির্যাতন করে মেরেছে শাহীনের পরিবার ও তার বৌ। শুধু শাহীনকে কয়েকদিন মোবাইলে না পেয়ে খুঁজতে গিয়েছিলাম। তাই ওরা মেরে আমার এই হাল করেছে। শাহীনের বড় মেয়ে আমাকে বটি দিয়ে মারতে এসেছিল।’

রাকা লিখেছেন, ‘শাহীন এক বছর আগে আমার পেছনে ঘুরে ঘুরে আমাকে বিয়ে করার প্রমিজ করেছে। আমাকে কনভিন্স করেছে। শাহীন বলেছে সে সুখী নয়। তার প্রতি মায়া হয়েছিল তাই ভালোবেসেছিলাম এটাই আমার অপরাধ?’

স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘আমার আব্বু নেই, তাই আমি পুলিশের কাছে না গিয়ে ফেসবুকেই আপনাদের জানিয়ে দিলাম। ভালোবেসে এই প্রতিদান পেলাম। সত্যি আজ যা হয়েছে শাহীনের প্ল্যানিংয়ে হয়েছে। আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। অর্ধেক গিয়ে আটকে না গেলে আমি মারা যেতাম হয়তো।’

এই বিষয়ে বিস্তারিত জানতে রাকা বিশ্বাসকে ফোন করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়। সম্প্রতি ঢাকাই ছবির নবাগতা এই নায়িকা অভিনীত ‘প্রেমের কেন ফাঁসি’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে। চুক্তিবদ্ধ হয়েছেন আরো কয়েকটি ছবিতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা