,

রোনালদোর বিদায়ে বন্ধু মার্সেলোর আবেগি বার্তা

news-image

স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ প্রায় এক দশকের মায়া কাঁটিয়ে গেল পরশুই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো বেতন ও ইতালিয়ান লিগে রেকর্ড ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালের সাদা জার্সি ছেড়ে এখন জুভেতে ফিফার পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়।

তবে দীর্ঘ এই সময়ে রিয়ালে সবার মধ্যমণি হয়েই ছিলেন রোনালদো। তাই হঠাৎ তার ক্লাব পরিবর্তন মানতে পারছেন না রোনালদোর অনেক সতীর্থ। রিয়াল মাদ্রিদে রোনালদোর সবচেয়ে কাছের হলেন ব্রাজিলিয়ান ফুলব্যাক মার্সেলো ভিয়েরা।

এক সাথে লম্বা এই সময়ে কখনও সুখসৃতি কখনও বা ব্যর্থতায় একসাথেই কাটিয়েছিলেন সময়। নিজের সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়ে ফেলে তাই এখন ব্যাথিত মার্সেলো। তবে শুভকামনা জানাতে ভোলেননি মার্সেলো। রোনালদো নতুন এই পথযাত্রায় বন্ধুকে জানালেন শুভকামনা।

বৃহস্পতিবার নিজের ইন্সটাগ্রামে রোনালদোর জন্য এক আবেগি বার্তা লিখেছেন মার্সেলো। জাগো নিউজের পাঠকদের সুবিধার্থে পর্তুগিজ থেকে তা বাংলায় অনুবাদ করে দেওয়া হলঃ

এই ক্রিস, কে জানতো যে তুমি এখনই বিদায় বলে দিবে! কসম করে বলছি, আমি কখনও ভাবিনি যে এমন দিনও আসবে। তবে এই দুনিয়ায় কিছুই স্থায়ী নয়। আশা করি তুমি তোমার নতুন পথযাত্রায় সফল হবে।

এটা ঠিক প্রায় ১০ বছরের কাছাকাছি, ১০ বছরের আনন্দ, দুর্দান্ত ফুটবল, জয়, পরাজয় আর চমৎকার কিছু মুহূর্ত। আমি তোমার কাছ থেকে বেশ অনেক কিছুই শিখেছি এ সময়ে। খেলার প্রতি তোমার যে উদ্ভট ত্যাগ-তীতিক্ষা বিশ্বাস করো অন্য কোন ক্রীড়াবিদের মাঝে আমি এমনটি কখনও দেখিনি।

তুমি আর তোমার পরিবারকে জানাই অনেক অনেক শুভকামনা। তবে প্রত্যেকটা ম্যাচের আগে আমরা খেলা নিয়ে যে পর্যালোচনা করতাম এখন থেকে তা বড্ড মিস করবো আমি। যখন তুমি আমাদের হয়ে ফল বয়ে নিয়ে আসতে অথবা যেকোনো ফাইনালের আগে আমাদেরকে যেভাবে তুমি আশ্বস্ত করতে আর দলের ছোটদের যেভাবে তুমি স্নেহ করতে তাও মিস করবো এখন থেকে।

আর আজ আমি গর্ববোধ করছি, তবে সেটা এই ভেবে নয় যে আমি বিশ্বের সেরা খেলোয়াড়ের সাথে খেলেছি! আমি গর্ববোধ করছি এই ভেবে যে, আমি একজন মহান মানুষের সাথে ফুটবল খেলেছি।

যেদিন আমিও খেলা ছেড়ে দিবো, সেদিন তোমাকে নিয়ে পানশালায় গিয়ে হাতে একটি বিয়ারের বোতল নিয়ে বসবো। আর পুরনো দিনের ছবিগুলো তোমাকে দেখিয়ে আমি একের পর এক গল্প বলে যাবো। আবার আমরা একসাথে হবো বন্ধু।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর