,

অন্যের স্ত্রীকে নিয়ে পালালেন ছাত্রলীগ নেতা

news-image

অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়েছেন উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক মো. খলিলুর রহমান। বরগুনার পাথরঘাটা উপজেলায় এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, চরদুয়ানী ইউনিয়নের বাসিন্দা ও চট্টগ্রামের একটি কলেজের অনার্সের ছাত্রীর সঙ্গে গত ১৭ জুন মঠবাড়িয়া উপজেলার মাঝরপোল গ্রামের শাহাদৎ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তিনি স্বামীর বাড়িতে যান। স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাই বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তিনি ঢাকায় তার কর্মস্থলে চলে যান।

এদিকে ৪-৫ দিন আগে ওই মেয়ে বাবার বাড়ি বেড়াতে যান। সোমবার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক ও কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. খলিলুর রহমান তাকে নিয়ে চম্পট দেয়। বুধবার মেয়েটির দাদা পাথরঘাটা থানায় বিষয়টি মৌখিকভাবে অবহিত করেন।

এ ব্যাপারে ছাত্রলীগের উপজেলা সভাপতি মো. হাফিজুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। কিন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না। ছেলের সন্ধান পেলে মীমাংসা করে দেয়া হবে।

পাথরঘাটা থানার ওসি মোল্লা মো.খবীর আহমেদ সাংবাদিকদের জানান, এব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। থানায় মামলা দেয়া হলে সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেয়েটির দাদা জানান, ওই ছেলে সুমিকে উত্ত্যক্ত করার কারণে চট্টগ্রামে নিয়ে কলেজে ভর্তি করা হয়েছিল।

এ ব্যাপারে ছাত্রলীগের দফতর সম্পাদক খলিলুর রহমানের মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা