রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুরুতেই রিয়ালের মুখোমুখি হবেন রোনালদো!

news-image

স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ড, স্পেন ঘুরে এবার তিনি ইতালির পথে। নতুন চ্যালেঞ্জ। তাতে কী! চ্যাম্পিয়নরা তো সব সময়ই নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসেন। রোনালদোও তাই। জুভেন্টাসে সই করার পর রোনালদো বলেছেন, নতুন চ্যালেঞ্জ নিয়ে তিনি রোমাঞ্চিত।

বিশ্বকাপ এখন তার কাছে অতীত। এবার ক্লাবের লড়াই শুরু। সামনেই ভরা মৌসুম। তার উপর নতুন ক্লাব। নতুন পরিবেশ। রোনালদো তার আগে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে কিছুটা ফুরফুরে থাকার চেষ্টা করছেন। তবে গোটা বিশ্ব কিন্তু তার জুভেন্টাসের সঙ্গে ১০০ মিলিয়ন ইউরোর চুক্তি নিয়ে জল্পনায় মগ্ন। এরই মাঝে কোনও কোনও সংবাদমাধ্যম জানাচ্ছে, ১০০ কোটির থেকেও বেশি অঙ্ক পেতে চলেছেন রোনালদো। যদিও রোনাল্ডো সেসব নিয়ে চুপ পর্তুগিজ স্টার।

কিছুদিনের মধ্যেই নতুন মৌসুম শুরু করবে রোনালদোর নতুন ক্লাব জুভেন্টাস। আমেরিকায় প্রাক-মৌসুম পর্বে তারা খেলবে বায়ার্ন মিউনিখ, বেনফিকা, এমএলএস অল-স্টারের বিরুদ্ধে। কিন্তু তার মাঝে তারা খেলবে সিআরসেভেনের পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে।

৪ আগস্ট হবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের এই হাইভোল্টেজ ম্যাচ। এতে নতুন ক্লাবে সই করে রোনালদোকে প্রায় গোড়াতেই নামতে হচ্ছে পুরনো ক্লাবের বিরুদ্ধে। ওয়াশিংটনের ফেডএক্স স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ন’বছর পর রিয়ালের জার্সি ছাড়া সমর্থকরা রোনালদোকে দেখবেন। ফলে জুভেন্টাস-রিয়ালের ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল জুভেন্টাস-রিয়াল। তখন ইনজুরি টাইমে রোনালদোর গোলে সেমিফাইনালের টিকিট পাকা করেছিল স্প্যানিশ ক্লাব।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ