,

গণধর্ষিত হয়ে ফেরার পথে কিশোরীকে ফের গণধর্ষণ

news-image

গণধর্ষণের পর আবারও গণধর্ষণের শিকার হয়েছে ১৪ বছরের এক কিশোরী। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের চিন্দওয়ারাতে। জানা গেছে, কিছুদিন আগে বেড়াতে যাওয়ার পর নিখোঁজ হয় ওই কিশোরী। খুঁজে না পেয়ে স্থানীয় কুদিপুরা থানায় অভিযোগ করেন তার পরিবার।

অভিযোগ দায়েরের পরদিন মহুয়াতলা নামে একটি এলাকায় ঘোরাফেরা করতে দেখতে পেয়ে ওই কিশোরীকে থানায় নিয়ে যায় পুলিশ।

থানায় নেওয়ার পর ওই কিশোরী তার সঙ্গে ঘটা রোমহর্ষক ঘটনাগুলোর বর্ণনা করে। ঘটনার বিষয়ে কুদিপুরা থানা কর্মকর্তা নীরজ সোনি জানান, গত ৬ জুলাই সন্ধ্যায় ওই কিশোরী নিখোঁজ হওয়ার সময় মোহিত ভরদ্বাজ নামে এক যুবক তাকে মোটরবাইকে করে রাহুল ভণ্ডে নামে এক যুবকের বাড়িতে নিয়ে যায়। সেখানে সারা রাত আটকে রেখে দুজন মিলে তাকে ধর্ষণ করে।

তিনি জানান, এ ঘটনার পরদিন সকালে রাহুলের বাড়ি থেকে পালিয়ে আসে কিশোরী। কিন্তু পথেই অঙ্কিত রঘুবংশী, অমিত বিশ্বকর্মা ও বান্টি ভালাভি নামে আরও তিন যুবক তাকে আটকে ফেলে। পরে আবার রাহুলের বাড়ি নিয়ে গিয়ে রাতভর গণধর্ষণ করা হয় তাকে। তারা রাহুলের বন্ধু।

এ ঘটনার পরদিন সকালের দিকে কিশোরীটি কোনোভাবে পালিয়ে আসে। কিন্তু পথ পরিচিত না হওয়ায় সে মহুয়াতলায় ঘুরতে থাকে। পরে পুলিশের একটি দল তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুদিপুরা থানা কর্মকর্তা নীরজ সোনি আরও জানান, কিশোরীর কাছ থেকে বয়ান নেওয়ার পর তাদের একটি দল মহুয়াতলায় অভিযান চালিয়ে মোহিত ভরদ্বাজ, রাহুল ভণ্ডে, অঙ্কিত রঘুবংশী, অমিত বিশ্বকর্মা ও বান্টি ভালাভিকে গ্রেপ্তার করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা