,

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা, চুপচাপ দেখলেন সবাই!

news-image

সেনাবাহিনীতে নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন পাঁচবার। প্রতিবারই অনুত্তীর্ণ হয়েছেন তিনি। আর সেই দুঃখে আত্মঘাতী হলেন ভারতের আগ্রার ২৪ বছর বয়সী এক যুবক।
ওই যুবকের নাম মুন্না কুমার। গতকাল বুধবার দুপুরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন তিনি। এদিকে ফেসবুক লাইভে আত্মহত্যার ঘটনাটি ২ হাজার ৭৫০ জন দেখছিলেন। তবে কেউই যুবকটিকে আত্মহত্যায় বাধা দেওয়ার চেষ্টা করেননি বা পুলিশকে খবর দেয়নি। চুপচাপ যেন দৃশ্যটি উপভোগ করছিলেন সবাই!

‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে বলা হয়েছে, লাইভে আত্মহত্যা করার আগে বুধবার সকালে তিনি প্রথমে ফেসবুকে ১ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। তাতে ছিল তার যাবতীয় স্বীকারোক্তি। এর পর ফেসবুক লাইভ করে আত্মহত্যা করেন তিনি।
মৃত্যুর সময় ছয় পাতার একটি ‘সুইসাইড নোট’ও রেখে গেছেন মুন্না। সেই নোটেই তিনি জানান,সেনাবাহিনীর প্রবেশিকা পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় বাবা-মায়ের আশা পূরণ করতে পারেননি মুন্না। তাই নিজেকে দোষী সাব্যস্ত করে আত্মহত্যা করলেন তিনি।
মুন্নার ছোট ভাই বিকাশ বলেন, ‘আত্মহত্যার কয়েক ঘণ্টা আগেও মুন্না স্বাভাবিক ছিল। আমরা একসঙ্গে রাতের খাবারও খেলাম। ও যে আত্মহত্যা করবে, তা পরিবারের কেউই বুঝতে পারেনি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা