সংসদ নির্বাচনের অাগে ৩ সিটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: সিইসি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অাগে ৩ সিটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
তিনি বলেছেন, অাগামি দুই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়ার দিকে অনুপ্রবেশ করবো। সেই নির্বাচনের প্রস্তুতির পূর্বকালে এই ৩ সিটি নির্বাচন আমাদের নির্বাচন কমিশন, মাঠ পর্যায়ে যারা এই নির্বাচন পরিচালনা করবেন এবং এই নির্বাচনে সহায়তাকারী সকল কর্মকর্তাসহ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার বেলা ১১টায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সিইসির সভাপতিত্ব তিন সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন অাহমদ বলেন, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর এই প্রথম একসাথে তিনটি সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোপূর্বে একসঙ্গে দুইটি সিটিতে নির্বাচন হলে তিনটিতে একসাথে হয়নি। সুতরাং অাসন্ন তিন সিটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম উপস্থিত রয়েছেন।
এছাড়াও পুলিশ ও র্যাবের মহাপরিদর্শক, তিন বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ি আগামী ৩০ জুলাই এ তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, ভােটের আগের দুই দিন থেকে ভােটের পরদিন পর্যন্ত ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফাের্স হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদর মােতায়েনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। ওই তিন সিটিতে দলীয় প্রতীকে প্রথম ভােট হওয়ায় বাস্তবতা বিবেচনায় নিয়ে বেশি হারে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার, র্যাব ও বিজিবি মােতায়েন করা হবে।
ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত প্রস্তাবিত পরিকল্পনায় বলা হয়, তিন সিটি করপােরশন নির্বাচনে সাধারণ ভাটকেন্দ্রে ২২ জন ও গুরুত্বপূর্ণ ভাটকেন্দ্রে ২৪ জন নিরাপত্তা সদস্য মােতায়েন রাখা যেতে পারে। এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে প্রতিটি সাধারণ ওয়ার্ড একটি করে মােবাইল ফাের্স এবং প্রতিটি সংরক্ষিত ওয়ার্ড একটি করে স্ট্রাইকিং ফাের্স থাকবে। প্রতিটি ওয়ার্ডে র্যাবের টিম এবং বিজিবি সদস্য মােতায়েন করা হবে। রাজশাহীতে ১৫ প্লাটুন , বরিশালে ১৫ প্লাটুন, সিলটে ১৪ প্লাটুন বিজিবি নিয়ােগ করার পরিকল্পনা করছে ইসি।
মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স ভোটের দুইদিন আগে, ভোটের দিন এবং ভোটের পরে একদিন মিলিয়ে চার দিন মাঠে থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে ভোটকেন্দ্রের বাইরে র্যাব-পুলিশের টিম ও কয়েক প্লাটুন বিজিবি রিজার্ভ ফোর্স হিসেবে সংরক্ষিত রাখার সুপারিশও করেছে ইসি সচিবালয়।
এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে প্রচারণা শুরু হলেই প্রতি ওয়ার্ডে একজন করে নির্বাহী হাকিম মাঠে থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামার পর তাদের নেতৃত্বেও থাকবে নির্বাহী হাকিম। এ সময় তিনটি ওয়ার্ডের জন্য একজন করে বিচারিক হাকিমও নিয়োগ করবে ইসি।











