,

আয়ারল্যান্ডে ইসরায়েলি দখলবিরোধী বিল অনুমোদন

news-image

বিশ্বজুড়ে দখলকৃত এলাকায় উৎপাদিত পণ্য ও সেবা আমদানি-রপ্তানি নিষিদ্ধ করে নতুন খসড়া আইন অনুমোদন দিয়েছে আয়ারল্যান্ড। বুধবার সরকারি দলের সমর্থন ছাড়াই এক স্বাধীন সিনেটরের প্রস্তাবিত আইনটি ২৫-২০ ভোটে অনুমোদন পায়।

খসড়া আইনটি অনুমোদন পেলে আন্তর্জাতিক আইনে অবৈধ বিবেচিত ইসলায়েলের দখলকৃত এলাকায় উৎপাদিত পণ্য ও সেবা আমদানি-রপ্তাানিও নিষিদ্ধ হবে। তবে, সংবিধান অনুযায়ী এই আইনটি এখন সংসদের নিম্নকক্ষে যাবে। সেখানে বিতর্কের পর প্রয়োজন পড়লে ভোটাভুটি হবে। নিম্ন কক্ষের অনুমোদন পাওয়ার পর আরও কয়েকটি ধাপে পর্যালোচনা ও সংশোধনের পর রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইনে পরিণত হবে।

এদিকে, আয়ারল্যান্ডের সিনেটে এই আইন অনুমোদনকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি স্বাধীনতা সংস্থা। আর এতে অনেক ফিলিস্তিনি নাগরিকের জীবিকা ক্ষতির মুখে পড়বে বলে দাবি করেছে ইসরায়েল।

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ জানুয়ারি সিনেটে ‘অর্থনৈতিক নিয়ন্ত্রণ কার্যক্রম বিল-২০১৮’ প্রস্তাব করেন আয়ারল্যান্ডের স্বাধীন সিনেটর ফ্রান্সিস ব্লাক।এতে সমর্থন দেয় দেশটির সবগুলো বড় রাজনৈতিক দল। ক্ষমতাসীন ফাইন গায়েল পার্টি এতে সমর্থন না দিলেও বুধবারের ভোটাভুটিতে ২৫-২০ ভোটে সিনেটের অনুমোদন পায় প্রস্তাবিত খসড়া আইনটি। আল জাজিরা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে