,

এবছর ৩ হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েল

news-image

২০১৮ সালের প্রথম ছয়মাসে ৩ হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েল। গ্রেফতারকৃতদের মধ্যে ৪৯৭ শিশু ও ৮৪ জন নারীও রয়েছে। এছাড়া ইসরায়েলি কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন আরও ৪ ফিলিস্তিনি।

প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সেন্টার ফর স্টাডিজ-এর হিসাব অনুযায়ী, গতবছরের একই সময়ের তুলনায় এ বছর শিশুদের গ্রেফতারের ঘটনা বেড়েছে ৩০ শতাংশ। ২০১৭ সালের প্রথম ৬মাসে ৩৮০ ফিলিস্তিনি শিশুকে গ্রেফতার করে ইসরায়েল। পরিসংখ্যানে দেখা যায়, গ্রেফতারকৃত ফিলিস্তিনিদের মধ্যে শুধু গাজা উপত্যকা থেকেই ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের বেশিরভাগই এখন কারাগারে রয়েছে।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইসরায়েলের কারাগারগুলোতে বন্দি রয়েছেন সাড়ে ৬ হাজার ফিলিস্তিনি। এরমধ্যে ৫৪ নারী ও ৩৫০ শিশুও রয়েছে। এক হাজার রোগীও রয়েছেন বন্দিদের তালিকায়।

এদিকে, ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী অফির আকুনিস বলেন, ইসরায়েলকর্তৃক দখলকৃত ফিলিস্তিনি ভূখ-ে কোনও ফিলিস্তিন রাষ্ট্র গ্রহণযোগ্য নয়। মার্কিন প্রশাসনের অনেকেই বিষয়টি অনুধাবন করছেন।

অন্যদিকে, মঙ্গলবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধান রসদ সরবরাহ ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকার ২০ লাখেরও বেশি বাসিন্দার জন্য বৈদেশিক সহায়তা ও ত্রাণ সামগ্রী পাঠাতে কারাম আবু সালেম নামের এই সীমান্ত ক্রসিংটি ব্যবহার করা হয়। মিডল ইস্ট মনিটর

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা