,

বিবিসি বাংলার খবর, খালেদার আইনজীবী কার্লাইলকে ঢুকতেই দিলো না ভারত

news-image

বিবিসি রিপোর্ট: বাংলাদেশের বিরোধীদল বিএনপি নেত্রী খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লার্ড কার্লাইলকে দিল্লী বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দিল্লী থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ আইনজীবী লর্ড কার্লাইল এর মিডিয়া টিমের সূত্রে জানতে পেরেছেন যে, মি: কার্লাইল বুধবার গভীর রাতে দিল্লী বিমানবন্দরে এসে পৌঁছান।

তখন ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে জানায় যে, ভারত সরকার তাঁর ভিসা প্রত্যাহার করেছে। এরপর তাঁকে দিল্লীর বিমানবন্দর থেকেই লন্ডনের ফিরতি ফ্লাইটে তুলে দেয়া হয়। এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দিল্লীতে একটি পাঁচতারা হোটেলে এক সংবাদ সম্মেলনে তাঁর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল।

কিন্তু এখন লর্ড কার্লাইলের সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে বলে তাঁর মিডিয়া টিম থেকে জানানো হয়েছে।

শুভজ্যোতি ঘোষ জানিয়েছেন, খালেদা জিয়ার ব্রিটিশ এই আইনজীবী লর্ড কার্লাইল এর দিল্লী সফর নিয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে তীব্র আপত্তি জানিয়ে আসছিল।

দিল্লী ফরেন করেসপন্ডেন্টস ক্লাব তাঁর শুক্রবারের নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল দেয়ার পরও তিনি দিল্লীতে একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন।

বাংলাদেশে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা কেন ‘সাজানো’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’, সেটাই মি: কার্লাইলের সংবাদসম্মেলনে ব্যাখ্যা করার কথা ছিল বলে তাঁর মিডিয়া টিম থেকে জানানো হয়েছিল।

শেষ পর্যন্ত লর্ড কার্লাইল ভারতে ঢুকতে পারলেন না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর