,

তাজমহল রক্ষণাবেক্ষণে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ই ব্যর্থ : ভারতীয় সুপ্রিম কোর্ট

news-image

বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান করে নেওয়া মুঘল স্থাপত্যশৈলীর আকর্ষণীয় নিদর্শন ভারতের আগ্রা শহরের ঐতিহাসিক তাজমহলের রক্ষণাবেক্ষণ করতে ভারত সরকার ‘ব্যর্থ’ বলে উল্লেখ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট ।

দেশটির আদালত বলেছে, ভারতের কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ই তাজমহলের ক্ষয়িষ্ণু অবস্থা মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নিতে ‘অলসতা’ দেখিয়েছে।

দূষণ, নির্মাণ শিল্প ও  কীটপতঙ্গের বিষ্ঠার ক্ষতিকর প্রভাবের কারণে তাজমহলের রং পাল্টে যাচ্ছিল। তাজমহলের সাদা মার্বেল পাথরের রং প্রথমে হলুদ এবং পরে তা আস্তে আস্তে বাদামি ও সবুজ হয়ে যেতে থাকায় চলতি বছরের মে মাসে দেশটির সর্বোচ্চ আদালত সরকারকে এ সমস্যা সমাধানে প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নিতে নির্দেশনা দেন। এবং আদলত অভিযোগ করেন যে, সরকার এ সমস্যা সমাধানে নিজস্ব প্রকৌশলীদের যথাযথ ব্যবহার করছেন না এবং তাজমহলের রং পাল্টে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না।

এরপর সরকারের তরফ থেকে আদালতকে জানানো হয় যে, তাজমহলের ভেতরে এবং বাইরে দূষণ কিভাবে ঠেকানো যায় সে বিষয়ে পরামর্শের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং এর আশেপাশের হাজার খানেক কারখানা এরইমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। তবে পরিবেশবাদী এবং এ নিয়ে সোচ্চার ব্যক্তিরা বলছেন এরপরও সাদা মার্বেল তার দীপ্তি হারিয়ে ফেলছে।

মুঘল সম্রাট শাহজাহান ১৬৫৩ সালে এটি নির্মাণ করেন। এখানে তার তৃতীয় স্ত্রী মমতাজের সমাধি রয়েছে। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর তার স্মৃতিকে জাগ্রত রাখতে এটি নির্মাণ করেন শাহজাহান। ১৯৮৩ সালে এই অপরূপ সৃষ্টিকর্মকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। খবর: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা