,

চিকিৎসকদের কর্মবিরতি বন্ধে রিটের শুনানি রোববার

news-image

যে কোন পরিস্থিতে সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্ম বিরতি ডাকা বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন সংশোধন করে আবারও রোববার শুনানির জন্য উপস্থাপন করা হবে।

গতকাল আদালতের নির্দেশ অনুযায়ী আজ বৃহস্পতিবার সংশোধন করে দাখিলের কথা ছিল। তবে রিটকারী আইনজীবী আজ আদালতে গিয়ে সময় আবেদন করে বৃহস্পতিবার দাখিলের কথা জানান।

এর আগে যে কোন পরিস্থিতে সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্ম বিরতি ডাকা বন্ধের নির্দেশনা চেয়ে করা বুধবার হাইকোর্টে রিট করেন আইনজীবী ড.বশির আহমেদ। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়। পরে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো.খায়রুল আলমের বেঞ্চে এ বিষয়ে বুধবারই আংশিক শুনানি হয়।

বুধবার শুনানিতে আদালত বলেন, ১৯৮২ সালের মেডিকেল প্রাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড লেবরেটরিস (রেগুলেশন) অর্ডিনেন্স রয়েছে। সে অনুযায়ী সারা দেশের ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তাহলে রিট আবেদন কেন করলেন? জবাবে বশির আহমেদ বলেন, তবুও আদেশ চাই। এ বিষয়ে শুনানি করতে চাই।

আদালত তখন বলেন, আপনি যে আবেদন (মামলা) নিয়ে এসেছেন তা নিয়ে তাড়াহুড়ো করা ঠিক হবেনা। এর সঙ্গে মানুষের জীবন-মরণের প্রশ্ন জড়িত। এ বিষয়ে আগামীকাল শুনানির জন্য রাখি। কিন্তু বশির আহমেদ আজকেই মামলাটির ওপর শুনানি করতে চাইলে আদালত তাকে বলেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। পিটিশন সংশোধন করে নিয়ে আসেন। আগামীকাল শুনানি নিয়ে আদেশ দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা