,

চঞ্চলের পর অমিতাভের ‘বাজি’ শাকিব

news-image

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের প্রথম নির্মিত ছবিতে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে বাজি ধরেছিলেন পরিচালক অমিতাভ রেজা। নাম দিয়েছিলেন ‘আয়নাবাজি’। সেই বাজিতে বাজিমাতও করেছেন তিনি।

গত ৮ জুলাই, রবিবার ৪১তম ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’-এর আসরে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ মোট আটটি পুরস্কার জিতেছে অমিতাভের ‘আয়নাবাজি’। এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার হাতে উঠেছে চঞ্চল চৌধুরীরও।

প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক অমিতাভ রেজার পরবর্তী ছবি ‘রিকশা গার্ল’। ইতিমধ্যে এই ছবির কাজ শুরু করে দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, ‘রিকশা গার্ল’-এ নায়কের চরিত্রে দেখা যেতে পারে হালের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খানকে।

অমিতাভ রেজা জানিয়েছেন, শাকিবের সঙ্গে নাকি ইতিমধ্যে এ ব্যাপারে প্রাথমিক কথাবার্তাও হয়ে গেছে। চঞ্চলের পর তাই শাকিব খানকে দিয়েই পরবর্তী বাজিটি ধরতে চলেছেন তরুণ এ চলচ্চিত্র নির্মাতা।

‘রিকশা গার্ল’ নির্মিত হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ উপন্যাস অবলম্বনে। এই উপন্যাস থেকে চলচ্চিত্রের উপযোগী চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ। তিনি বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’রও চিত্রনাট্যকার।

‘রিকশা গার্ল’ ছবিটি প্রযোজনা করবেন মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামস। যেখানে থাকবে নারীর ক্ষমতায়নের গল্প। সেই গল্পের মুখ্য চরিত্র ‘নাইমা’। যে কিনা পরিবারকে বাঁচাতে পুরুষের ছদ্মবেশে অসুস্থ বাবার রিকশা নিজেই চালাতে শুরু করেন।

রিকশাটিকে তার বাবা জীবনের থেকেও বেশি ভালোবাসেন। কিন্তু রাস্তায় নেমে সেই রিকশাই ধাক্কা লাগিয়ে নষ্ট করে ফেলেন নাইমা। তারপর থেকে শুরু হয় দৃঢ়চেতা নাইমার এক নতুন লড়াই। যে করেই হোক রিকশাটিকে সারিয়ে তুলতে হবে। এভাবেই এগিয়ে যাবে ছবির গল্প। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে