,

গুহায় আটকেপড়া চার জন থাইল্যান্ডের নাগরিক নন

news-image

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের দুর্গম অঞ্চলের একটি গুহায় আটকেপড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার হওয়ার ঘটনাটি বিশ্বে বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনার একটি। তাদেরকে সফলভাবে উদ্ধার করে হিরো বনে গেছেন সাহসী উদ্ধারকারীরা।

আর এরই মধ্যে তাদেরকে রাশিয়ায় চলতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছে ফিফা। এছাড়া আগামী মৌসুমে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে বিশ্বের নামী ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

তবে এখন জানা গেছে আটকে পড়াদের মধ্যে ২৫ বছর বয়সী কোচ এবং তিন কিশোর দেশটির নাগরিকই নন। তারা দেশটিতে থাকা ঠিকানাহীন লোক। থাইল্যান্ডে ঠিকানাহীনভাবে বসবাস করা এমন লোকের সংখ্যা পাঁচ লক্ষাধিক। তাদের কোনও দেশের নাগরিকত্ব নেই। থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকে পড়া ফুটবল দলটির কোচ এক্কাপল চান্টাওংসহ তিন কিশোর ডুল, মার্ক ও টি-এর নাগরিকত্ব নেই।

উদ্ধার করার পরে এক ডুবুরি বলেন, ‘ভাবা যায় না, এতগুলো দিন ওই পরিস্থিতিতে থেকেও ওরা কী শান্ত রয়েছে! কী ঠান্ডা মাথা। এত মনের জোর ওরা পেল কোথা থেকে!’

এর সমস্ত কৃতিত্বই কোচকে দিতে চান থাইল্যান্ডের মানুষ। তাদের কথায়, ‘ও শক্ত না থাকলে, এই অসাধ্য সাধন হত না।’ তবে শেষ পর্যন্ত ওই চারজনকে থাইল্যান্ড সরকার নাগরিকত্ব দেবে কি না তা এখনও জানা যায়নি। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা