,

‘লজ্জাশরম কোরবানি দিতে হয়েছে’

news-image

বিনোদন প্রতিবেদক: এবার আসিফ আকবরের গানের মডেল হিসেবে দেখা যাবে মডেল প্রিয়াঙ্কা জামানকে। সম্প্রতি ‘লুকোচুরি’ শিরোনামে গানের শুটিংয়ে অংশ নিয়েছেন আসিফ-প্রিয়াঙ্কা। শিগগিরই নতুন এই গানের মিউজিক প্রকাশ হবে।
রোমান্টিক এই গানের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে আসিফ বলেন, গভীর ঘুমে স্বপ্ন দেখি, স্বপ্নে আসে ডানাকাটা পরী। পরীর সৌন্দর্যে পাগল পারা হয়ে ছুটে বেড়াই পিছু পিছু। কল্পনার রাজ্যে চলে নাচ, গান, প্রেম আর লুকোচুরি। স্বপ্নের প্রেম ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই উবে যায়।

তিনি আরও বলেন, আমার নায়িকা প্রিয়াঙ্কা আমাকে রাখে ঘোরের মধ্যে। প্রচণ্ড পরিশ্রমী মেধাবী সদা হাস্যেজ্জ্বল প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করতে গিয়ে লজ্জাশরম কোরবানি দিতে হয়েছে। একটু টিনএজ প্যাটার্নে কাজটা করতে গিয়ে আবারও ফিল্মের ফ্লেভারে চলে গেছি। কোরিওগ্রাফার মনজুর আহমেদ আমাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিয়েছে, প্রিয়াঙ্কার সহযোগিতা ভুলে যাবার মতো নয়।

প্রিয়াঙ্কা জামান বলেন, আসিফ ভাই অনেক বড় মাপের একজন সঙ্গীতশিল্পী। তার গানে মডেল হওয়াটা আমার জন্য আনন্দের। কাজটি করতে পেরে ভালো লেগেছে। দর্শকদের ভালো লাগবে আশা করছি।
‘লুকোচুরি’ গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর করেছেন প্রীতম ব্যানার্জী। সঙ্গীতে ছিলেন বিক্রম নাগী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে