,

‘ব্যাটিং স্বর্গে’ নামছে ইংল্যান্ড-ভারত

news-image

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পাবার পর ওয়ানডে সিরিজে স্বাভাবিকভাবেই ফেবারিট হিসেবে শুরু করছে ভারত। সীমিত ওভারের ক্রিকেটে বর্তমান সময়ে সবচেয়ে কঠিন প্রতিপক্ষদের মধ্যে অন্যতম ইংলিশরা। তাই শুরু থেকেই সিরিজটি নিজেদের করে নিতে চাচ্ছে বিরাট কোহলি নেতৃত্বাধীন দলটি। কারণ নিজেদের মাঠে ইংল্যান্ডকে সামান্যতম সুযোগ দিলেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ইয়ন মরগ্যানরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় নামছে দুই দল। এই ট্রেন্ট ব্রিজেই গেলো মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ক্রিকেটের সর্বোচ্চ দলগত রান করে ট্রেভর বাইলিসের শিষ্যরা। চিরপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে ৪৮১ করেন অ্যালেক্স হেলস ও জনি বেয়ারস্টোরা।

তার আগে এই মাঠেই ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে একদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ৪৪৪ তোলে ইংল্যান্ড। ফলে এই মাঠ স্বাগতিক ব্যাটসম্যানদের কাছে ‘ব্যাটিংয়ের স্বর্গ’। তবে ভারতের ব্যাটিং গভীরতাও কম নয়। তাই পিচ কেমন হয় সেটাই দেখার।

২০১৫ বিশ্বকাপের পর থেকে ৬৯টি ম্যাচ খেলে ৪৬টি জিতেছে ইংল্যান্ড। গেলো বছর জুন থেকে ২৭টি ম্যাচ জেতা হয়ে গিয়েছে। সদ্যসমাপ্ত সিরিজে অস্ট্রেলিয়াকে ৫-০ হারিয়েছে ইংলিশরা।
দলে জস বাটলার, জেসন রয়ের মতো তারকা ব্যাটসম্যানরা রয়েছেন। ফলে ইংলিশদের হারানো সহজ হবে না। ভারতের ব্যাটিং লাইন আপেও শিখর ধাওয়ান, রোহিত শর্মা, কেএল রাহুল, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়ার মতো খেলোয়াড় রয়েছেন।

তবে স্পিন বোলিং কেমন করে তার উপরে অনেক কিছু নির্ভর করবে। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের মধ্যে কোহলি কাকে খেলান সেটাও দেখার বিষয়। বোলিংয়ে ভুবনেশ্বর কুমার সুস্থ হয়ে ফিরবেন। উমেশ যাদব রয়েছেন। এছাড়া সিদ্ধার্থ কউল ও শার্দুল ঠাকুরের মধ্যে কেউ একজন সুযোগ পাবেন বলে জানিয়েছে ক্রিকেট সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে