,

থাইল্যান্ডের গুহায় আটকে থাকা কিশোরদের নিয়ে সিনেমা

news-image

বিনোদন ডেস্ক: থাইল্যান্ডের গুহায় আটকে থাকা কিশোর ফুটবল দল ও তাদের কোচকে নিয়ে এবার সিনেমা নির্মিত হবে। পিউর ফ্লিক্স এন্টারটেইনমেন্ট নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান এই সিনেমা নির্মাণের কথা জানিয়েছে।

এই সিনেমা নির্মাণের ব্যাপারে এরই মধ্যে থাই কর্তৃপক্ষের কাছে অনুমতির জন্য আবেদনও করা হয়েছে। প্রতিষ্ঠানটির সিইও ম্যাট স্কট নিজে উপস্থিত ছিলেন উদ্ধার অভিযানে।

হলিউড রিপোর্টারকে তিনি বলেন, ‘যে সাহস ও নায়কোচিত উদ্ধার অভিযান আমি স্বচক্ষে দেখেছি তা নিয়ে সিনেমা হওয়া উচিত। এটি করতে পারলে আমাদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।’

তিনি জানান, এই উদ্ধার অভিযানে অংশ নেয়া ডুবুরি ও কিশোর ফুটবলারদের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেছেন। এই ঘটনা নিয়ে বেশ ভালো একটি সিনেমা নির্মাণ হতে পারে।

এদিকে ডিসকভারি চ্যানেল এই ঘটনার উপর একটি ডকুমেন্টারি নির্মাণের ঘোষণা দিয়েছে। শিগগিরই এটি সম্প্রচার হবে।

উল্লেখ্য, ওয়াইল্ড বোরস ফুটবল দলের এগারো সদস্যকে নিয়ে গেলো ২৩ জুন থ্যাম লুয়াং গুহা ভ্রমণে গিয়েছিলেন তাদের পঁচিশ বছর বয়সী কোচ। পরে বন্যার পানি বেড়ে গেলে তারা গুহার ভেতর আটকে পরে যায়।

জুনের পঁচিশ তারিখে অবস্থান সনাক্ত হলেও জুলাইয়ের তিন তারিখে তাদের কাছে খাবার এবং ঔষধ পৌঁছে দেয়া হয়। তাদেরকে উদ্ধার করতে গিয়ে অক্সিজেন স্বল্পতায় মারা পড়েন সামান গুনান নামের থাই নেভি সিলের এক সদস্য।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা