,

নিজের সম্পর্কে বিস্ফোরক স্বীকারোক্তি মল্লিকা শেরাওয়াতের

news-image

বিনোদন ডেস্ক : ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘খোয়াইশ’ ছবিতে হিরোকে এক ডজনেরও বেশি চুমু খেয়েই যেন বিখ্যাত হয়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। যদিও তার আগে একটি ছবিতে ছোট্ট এক চরিত্রে দেখা গিয়েছিল সর্বদা বিতর্কের কেন্দ্রে থাকা এই নায়িকাকে।

তবে তিনি বলিউডে প্রতিষ্ঠা পান ২০০৪ সালের ‘মার্ডার’ ছবির সূত্রে। নবাগত ইমরান হাশমি ও আসমিত পাটেলের সঙ্গে অভিনয় করে আর পেছনে তাকাতে হয়নি মল্লিকাকে। কিন্তু বিতর্ক তার পেছন ছাড়েনি কখনও। সে প্রথম ছবির চুমুর কল্যাণেই হোক বা তার ব্যক্তিগত জীবন।

নিজেকে মল্লিকা শেরাওয়াত বলে পরিচয় দিলেও, পরবর্তীকালে জানা যায় যে তার আসল নাম রিমা লাম্বা। অভিনয়ে ক্যারিয়ার তৈরি করতে চাইলেও, তার নিজের বাড়িতে এই নিয়ে আপত্তি ছিল। তাই বাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানিয়েছেন মল্লিকা।

জানা গেছে, সম্প্রতি নির্ভয়া কাণ্ডের রায় নিয়ে মুখ খুলেছেন মল্লিকা। আর তা বলতে গিয়েই তার বক্তব্যে উঠে আসে এই কথা। এদিন তিনি বলেছেন নিজের জীবনযুদ্ধের কথাও। ভারতের হরিয়ানার হিসার জেলার একটি ছোট্ট গ্রামের মেয়ে মল্লিকা। কিভাবে তার পারিবারিক ও পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা কাটিয়ে হয়ে উঠেছেন একটি টুইটেও সেই কথা লিখেছেন অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা