,

যাদের নিয়ে সাফল্য উদযাপন করল ক্রোয়েশিয়া

news-image

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ক্রোয়েশিয়া। সেই দল যাদের ফেবারিট হিসেবে ভাবেইনি কেউ। এমন অভূতপূর্ব সাফল্যে আনন্দ তো বাঁধভাঙা হবেই। আর একা একা আনন্দ করেও তো মজা নেই। সাফল্য উদযাপনে দলটিকে তাই ‘সাহায্যে’ এগিয়ে আসল ক্রোয়েশিয়ার শিশুরা। যে দলে ছিল ডিফেন্ডার ডোমাগজ ভিদার ছেলেও। রাশিয়ার লুজনিকি স্টেডিয়ামের মাঠে তারা ফুটবলও খেলেছে।

ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের শেষ বাঁশি বাজতেই তারা মাঠে ঢুকে পড়ে। সবার গায়েই ছিল ক্রোয়েশিয়ার জার্সি। বল নিয়ে বেশ গুরুগম্ভীর ভাবে খেলেছে তারা। ৪ নম্বর জার্সিধারী ক্ষুদে খেলোয়াড়কে গোল দিতে দেখে দর্শকরাও হাততালি দিয়েছেন। ক্রোয়েশিয়ার জয়ের নায়ক ড্যানিয়েল সুবাসিস ও ডোমাগজ ভিদাও ছিলেন সেই দর্শকদের দলে।

মঙ্গলবার ফাইনালে সেন্ট পিটার্সবার্গে ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। সূত্র: আরটি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা