,

মাশরাফির অনিশ্চয়তা, অধিনায়ক সাকিব!

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২২ জুলাই হতে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে থাকছেন না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির স্ত্রী গুরুতর অসুস্থ হওয়ার কারণে সফরে মাশরাফির থাকা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছে বিসিবি।

বিসিবির প্রধান নির্বাচন মিনহাজুল অাবেদিন নান্নু জানান, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফির খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আমি তার সঙ্গে কথা বলেছি, তার স্ত্রী সত্যিই খুব অসুস্থ। আমার মনে হয়, সে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারবে না।’

তবে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত তারা মাশরাফির জন্য অপেক্ষা করবেন। না হলে তার বিকল্প নাম ঘোষণা করা হবে। আর মাশরাফি সফরে না যেতে পারলে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান।

এদিকে জ্যামাইকা টেস্টের আগে ইনজুরিতে পড়েছেন পেস বোলার শফিউল ইসলাম। মঙ্গলবার ট্রেনিং সেশনে অ্যাঙ্কেলের ইনজুরিতে আক্রান্ত হন তিনি। ফলে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন শফিউল।সূত্র: ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা